Advertisement

Niramish Gathi Kochur Dom: আলু ও গাঠি কচুর রসালো তরকারি, নিরামিষ দিনে জমে যাবে

কচু দেখলে অনেকেই নাক সিঁটকোন আবার অনেকেই আছেন ভীষণ ভালোবাসেন কচু খেতে। নিরামিষ দিনে এই আলু-কচুর ডালনা দিয়েই পুরো ভাত উঠে যেতে পারে। যারা কচু খেতে চান না, তাঁরাও চেয়ে চেয়ে খাবেন এই কচু-আলুর তরকারি বা ডালনা।

আলু-কচুর তরকারিআলু-কচুর তরকারি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2026,
  • अपडेटेड 1:42 PM IST
  • কচু দেখলে অনেকেই নাক সিঁটকোন আবার অনেকেই আছেন ভীষণ ভালোবাসেন কচু খেতে।

কচু দেখলে অনেকেই নাক সিঁটকোন আবার অনেকেই আছেন ভীষণ ভালোবাসেন কচু খেতে। নিরামিষ দিনে এই আলু-কচুর ডালনা দিয়েই পুরো ভাত উঠে যেতে পারে। যারা কচু খেতে চান না, তাঁরাও চেয়ে চেয়ে খাবেন এই কচু-আলুর তরকারি বা ডালনা। আমিষ করেও এই কচুর তরকারি রান্না করা যায়। এতে চিংড়িমাছ যোগ করলে, স্বাদ বাড়বে দ্বিগুণ। কিন্তু নিরামিষ দিনে শো স্টপার হতে পারে এই আলু ও গাঁঠি কচুর ডালনা। শিখে নিন তাহলে রেসিপি। 

উপকরণ
গাঠি কচু ২৫০ গ্রাম (খোসা ছাড়িয়ে টুকরো করা)
২টি মাঝারি সাইজের আলু (ডুমো করে কাটা)
তেজপাতা
গোটা শুকনো লঙ্কা
হলুদ গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
গোটা গরম মশলা
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
নুন ও চিনি
আগা ও লঙ্কা বাটা
সর্ষের তেল

পদ্ধতি
কচু ও আলু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটু নুন ও হলুদ মাখিয়ে রাখুন।

কড়াইতে সর্ষের তেল গরম করে আলু ও কচুর টুকরোগুলো হালকা ভেজে তুলে রাখুন।

কড়াইতে আরও একটু তেল দিয়ে ফোরনে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ও গোটা জিরে দিন। এবার আদা-কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন।  

গুঁড়ো মশলাগুলো (জিরে, ধনে, হলুদ, লঙ্কা) সামান্য জলে গুলে কড়াইতে দিয়ে দিন এবং তেল ছাড়া পর্যন্ত কষান।

মশলা কষানো হলে ভেজে রাখা আলু ও কচু দিয়ে ২-৩ মিনিট ভালোভাবে নেড়ে নিন।

পরিমাণমতো গরম জল ও স্বাদমতো নুন-চিনি দিন। ঝোল ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন।

আলু ও কচু ভালোমতো সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এতে চাইলে মাঝারি সাইজের চিংড়িমাছ ভেজেও দিতে পারেন।
 

Read more!
Advertisement
Advertisement