Advertisement

Sooji Payesh: দু চামচ সুজি আর দুধেই হবে চমৎকার স্বাদের পায়েস, রইল RECIPE

এই রেসিপির জন্য আপনাকে বেশি পরিশ্রমও করতে হবে না, অথচ তৈরি হয়ে যাবে দারুণ এক মিষ্টির পদ। এটা তৈরি করে আপনি অতিথিদেরও পরিবেশন করতে পারেন।

সুজির পায়েসসুজির পায়েস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2026,
  • अपडेटेड 6:17 PM IST
  • সেক্ষেত্রে বাড়িতে রাখা সুজি দিয়েও কিন্তু দারুণ স্বাদের মিষ্টি বানিয়ে নিতে পারেন।

খাওয়া-দাওয়ার পর একটু মিষ্টিমুখ না হলে ঠিক ভাল লাগে না। আর বাঙালি মানেই মিষ্টিপ্রেমী। তবে সব সময় যে বাড়ির ফ্রিজে কেক-রসগোল্লা-সন্দেশ থাকবে, এমনটা কিন্তু নাও হতে পারে। সেক্ষেত্রে বাড়িতে রাখা সুজি দিয়েও কিন্তু দারুণ স্বাদের মিষ্টি বানিয়ে নিতে পারেন। এই রেসিপির জন্য আপনাকে বেশি পরিশ্রমও করতে হবে না, অথচ তৈরি হয়ে যাবে দারুণ এক মিষ্টির পদ। এটা তৈরি করে আপনি অতিথিদেরও পরিবেশন করতে পারেন। আসুন তাহলে শিখে নিন কীভাবে সহজেই তৈরি করে নেবেন সুজির পায়েস। 

সুজির পায়েসের জন্য কী কী লাগবে?
২ থেকে ৩ চামচ সুজি, ১.৫ লিটার দুধ ফোটানো, গোটা এলাচ, কাজু ও কিশমিশ, ঘি ও চিনি বা গুড়। 

পদ্ধতি
প্রথমেই কড়াইতে ঘি গরম করে কাজু ও কিশমিশ ভেজে তুলে রাখুন। 

এবার ওই ঘিয়ে সুজিটা দিয়ে হালকা লাল করে ভেজে নিন। এবার আগে থেকে ফোটানো দুধটা আস্তে করে ঢেলে দিন। 

গোটা এলাচ থেতে দিয়ে দিন। ক্রমাগত নাড়াতে থাকুন। যাতে সুজিটা দলা পাকিয়ে না যায়।

এবার এতে পরিমাণমতো চিনি যোগ করে নিন। চিনিট গলার জন্য সময় দিন।

দুধ ও সুজি একটু ফুটে গেলেই কাজু-কিশমিশ দিয়ে দিন। 

নামানোর আগে ওপর থেকে একটি ঘি ছড়িয়ে নিন।
 
দেখবেন সুজি যেন দুধ টেনে না নেয়। একটু পাতলা ঘনত্ব রেখে নামিয়ে নিন। 

তৈরি আপনার মজাদার স্বাদের দুধের পায়েস। 

Read more!
Advertisement
Advertisement