
হেলদি লাইফ বা স্বাস্থ্য নিয়ে এখন অনেকেই বেশ সচেতন। অনেকেই সকালে উঠে গরম জলে মধু মিশিয়ে অথবা রাতে শোওয়ার আগে দুধে মধু মিশিয়ে খেতে পছন্দ করেন। তবে এখন বাজারে ভেজাল মধুর সংখ্যাই বেশি। বেশিরভাগ বাজারের মধুতেই চিনির রস, সিরাপ ও প্রিজারভেটিভ মেশানো থাকে, যেটা স্বাস্থ্যের জন্য একেবারে খারাপ। এছাড়াও যারা শুদ্ধ নিরামিষ আহার করে থাকেন, যাদের আমরা ভেগান বলি, তাঁরা মৌমাছি থেকে পাওয়া মধু খান না। তাই আপনি যদি ১০০ শতাংশ শুদ্ধ, রাসায়নিত ফ্রি ও সস্তার বিকল্প চান, তাহলে মৌমাছি ছাড়াই রান্নাঘরে থাকা ৩ টে জিনিস দিয়েই আসল মধুর স্বাদ ও ঘন ভেগান মধু তৈরি করতে পারবেন। গন্ধ ও স্বাদ একেবারে আসল মধুর মতোই হবে।
উপকরণ
আপেলের রস ১ কাপ (টাটকা ফল বা ক্যান)
চিনি ১ কাপ
লেবুর রস ১ বড় চামচ
ক্যামোমাইল টি ব্যাগ অথবা ২-৩টি লবঙ্গ (ঐচ্ছিক, মধুর মতো সুগন্ধের জন্য)
প্রণালী ধাপে ধাপে
পরিষ্কার কড়াইতে বা প্যানে ১ কাপ আপেলের রস এবং ১ কাপ চিনি দিন।
মাঝারি আঁচে গ্যাস জ্বালিয়ে চামচ দিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে চিনি গলতে দিন।
চিনি পুরোপুরি গলে গেলে ১ টেবিল চামচ লেবুর রস যোগ করুন (লেবুর রস চিনিকে জমাট বাঁধতে বাধা দেয় এবং মধুকে বছরের পর বছর ঘরে ঘন ও উজ্জ্বল রাখে)
এবার আঁচ কমিয়ে দিন এবং মিশ্রণটি ১০-১২ মিনিট ধরে অল্প আঁচে রান্না হতে দিন। যদি আপনি আরও খাঁটি মধুর মতো সুগন্ধ চান, তাহলে রান্নার সময় ১টি ক্যামোমাইল টি ব্যাগ বা ২টি লবঙ্গ যোগ করুন এবং পরে সেগুলো তুলে ফেলুন।
মিশ্রণটির রঙ হালকা সোনালী বাদামী হয়ে সিরাপের মতো দেখালে আঁচ বন্ধ করে দিন। (দ্রষ্টব্য: ঠান্ডা হলে এটি আরও ঘন হয়ে যাবে।)
তৈরি করা ভেগান মধু সামান্য ঠান্ডা হতে দিন এবং তারপর একটি পরিষ্কার কাচের বোতলে সংরক্ষণ করুন। আপনি এটি ফ্রিজ ছাড়াও মাসখানেক ব্যবহার করতে পারবেন।