Advertisement

Vegetable Chop Recipe: ভেতরটা লাল আর বাইরেটা মুচমুচে, কলকাতা স্টাইল ভেজিটেবল চপ RECIPE

ভেজিটেবল চপ এই শহরের একাধিক চপের দোকানে পাওয়া যায়। আবার অনেকেই বাড়িতে এই চপ বানিয়ে থাকেন। বাড়িতে অতিথি আসলে অনায়াসেই এই চপ বানিয়ে আপনি পরিবেশন করতে পারেন।

ভেজিটেবল চপ রেসিপিভেজিটেবল চপ রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Sep 2026,
  • अपडेटेड 1:11 PM IST
  • কলকাতার চপ-তেলেভাজার মধ্যে ভেজিটেবল চপ বেশ জনপ্রিয়।

কলকাতার চপ-তেলেভাজার মধ্যে ভেজিটেবল চপ বেশ জনপ্রিয়। অনেকেই এই চপ খেতে ভীষণ ভালোবাসেন। বিট সহ বিভিন্ন সবজির এই চপের ভেতরটা হয় লাল আর বাইরেটা থাকে একেবারে কুড়মুড়ে। ভেজিটেবল চপ এই শহরের একাধিক চপের দোকানে পাওয়া যায়। আবার অনেকেই বাড়িতে এই চপ বানিয়ে থাকেন। বাড়িতে অতিথি আসলে অনায়াসেই এই চপ বানিয়ে আপনি পরিবেশন করতে পারেন। আসুন শিখে নিন কীভাবে সহজেই বাড়িতে বানিয়ে নেবেন এই ভেজিটেবল চপ। খুব সামান্য উপকরণেই তৈরি হয়ে যাবে এই চপ। 

উপকরণ
২টে মাঝারি সাইজের বিট
২টো মাঝারি সাইজের গাজর
২টো সেদ্ধ আলু
২টো কাঁচা লঙ্কা কুচানো
১টা ছোট চামচ গ্রেট করা আদা
২টো বড় চামচ কিশমিশ
আড়াই চামচের মতো বাদাম
ছোট আধ চামচ আমচুর পাউডার
ছোট আধ চামচ লঙ্কার গুঁড়ো
ছোট আধ চামচ চাট মশলা
২টো বড় চামচের তেল
দেড় চামচ ভাজা মশলা
৩টে বড় চামচের পাউরুটির গুঁড়ো
৫ বড় চামচ কর্নফ্লাওয়ার
একটি গোলমরিচের গুঁড়ো
স্বাদানুসার নুন
ভাজার জন্য তেল
প্রয়োজন অনুযায়ী জল

পদ্ধতি
প্রথমে বিট ও গাজর ধুয়ে নিয়ে সেটা গ্রেট করে নিন মিহি করে। আলুও গ্রেট করে নিন। 

এবার কড়াই চাপিয়ে তাতে ২ বড় চামচ তেল গরম করে প্রথমে বাদাম লাল করে ভেজে তুলুন। আলাদা করে রাখুন ভাজা বাদাম। 

এবার ওই কড়াইতে গোটা জিরে ও লঙ্কাকুচি দিন। এবার এতে বিট ও গাজর দিয়ে এক মিনিট নাড়াচাড়া করুন। এবার আঁচ কম করে রান্না করুন। 

বীট ও গাজর নরম হয়ে এলে এতে কিশমিশ যোগ করুন। কয়েক মিনিট রান্না করার পর আঁচ বন্ধ করে দিন। মিশ্রণটি একটি প্লেটে ঢেলে ছড়িয়ে দিন এবং পুরোপুরি ঠান্ডা হতে দিন। মিশ্রণটি ঠান্ডা করা দরকার, কারণ গরম মিশ্রণে আলু দিলে চপগুলো ঠিকভাবে হবে না। 

মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে, এতে কোরানো আলু, আমচুর, লাল লঙ্কা গুঁড়ো, চাট মশলা, ভাজা মশলা, নুন, ভাজা বাদাম এবং ৩ টেবিল চামচ পাউরুটির গুঁড়ো দিয়ে সবকিছু ভালভাবে মিশিয়ে নিন। 

Advertisement

এবার এই মিশ্রণটি থেকে মাঝারি আকারের বল তৈরি করুন। হাত দিয়ে চেপে ডিম্বাকৃতি চপ বানিয়ে নিন। 

এরপর বাইরের আবরণের জন্য একটি বাটিতে কর্নফ্লাওয়ার, এক চিমটে নুন ও সামান্য গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন। এতে জল যোগ করে ঘন মিশ্রণ তৈরি করুন। 

এবার একটি প্লেটে শুকনো পাউরুটির গুঁড়ো ছড়িয়ে দিন। তৈরি করে রাখা চপগুলো কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে নিন এবং তারপর পাউরুটির গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এইভাবে সব চপগুলো তৈরি করে নিন। 

এবার কড়াইতে বেশ খানিকটা তেল গরম করুন।  তেল গরম হয়ে গেলে, মাঝারি আঁচে চপগুলো দু'পাশে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। বেশি আঁচে ভাজা থেকে বিরত থাকুন, কারণ এতে বাইরের স্তরটি খুব দ্রুত বাদামী হয়ে যেতে পারে এবং ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। 

অতিরিক্ত তেল ঝরিয়ে নেওয়ার জন্য তৈরি করা ভেজিটেবল চপগুলো পেপার ন্যাপকিনের উপর রাখুন। টমেটো কেচাপ, পুদিনা চাটনি বা কাসুন্দি ও স্যালাড সহযোগে গরম গরম পরিবেশন করুন। 

Read more!
Advertisement
Advertisement