Advertisement

How to Remove Black Algea: ছাদ-উঠোনের কালো শ্যাওলা উঠবে এক নিমেষে, ঢালুন এই সাদা মিশ্রণ

বর্ষায় বাড়ির ছাদ, সিঁড়ি বা উঠোনের কোণে কোণে কালো-সবুজ ছোপ দেখা যায়। কোথাও আবার পুরো মেঝেটাই পিচ্ছিল হয়ে যায়। বিশেষ করে যেখানে দীর্ঘ সময় জল জমে থাকে বা রোদ কম পৌঁছয়, সেখানে শ্যাওলা দ্রুত বাড়ে।

ছাদ বা উঠোনের শ্যাওলা পরিষ্কার করার সহজ উপায় রয়েছে।ছাদ বা উঠোনের শ্যাওলা পরিষ্কার করার সহজ উপায় রয়েছে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Sep 2026,
  • अपडेटेड 6:56 PM IST
  • রবি ঘোষের ‘গল্প হলেও সত্যি’ ছবির সেই দৃশ্য মনে আছে?
  • শ্যাওলায় পিচ্ছিল হয়ে থাকা উঠোন।
  • সেখানে হাঁটতে গেলেই পা পিছলে যাওয়ার ভয়।

How to Remove Black Moss from Terrace: রবি ঘোষের ‘গল্প হলেও সত্যি’ ছবির সেই দৃশ্য মনে আছে? শ্যাওলায় পিচ্ছিল হয়ে থাকা উঠোন। সেখানে হাঁটতে গেলেই পা পিছলে যাওয়ার ভয়। আর সেই সমস্যা মেটাতে নারকেলের মালা দিয়ে উঠোন ঘষে পরিষ্কার করে ফেলেছিলেন ধনঞ্জয়। দৃশ্যটি আজও বাঙালির মনে গেঁথে রয়েছে। ছবিতে যেমন সহজে সমস্যার সমাধান হয়েছিল, বাস্তবেও কিন্তু ছাদ বা উঠোনের শ্যাওলা পরিষ্কার করার সহজ উপায় রয়েছে।

বর্ষায় বাড়ির ছাদ, সিঁড়ি বা উঠোনের কোণে কোণে কালো-সবুজ ছোপ দেখা যায়। কোথাও আবার পুরো মেঝেটাই পিচ্ছিল হয়ে যায়। বিশেষ করে যেখানে দীর্ঘ সময় জল জমে থাকে বা রোদ কম পৌঁছয়, সেখানে শ্যাওলা দ্রুত বাড়ে। শুধু দেখতে খারাপ লাগে তা নয়। এই শ্যাওলার আস্তরণে পা পিছলে দুর্ঘটনাও ঘটতে পারে। ছাদেরও ক্ষতি। 

তাই শ্যাওলা দেখা দিলেই পরিষ্কার করা জরুরি। তবে ঘণ্টার পর ঘণ্টা বসে শুধু ঘষাঘষি করার প্রয়োজন নেই।

প্রথমে যতটা পারুন ঘষে শ্যাওলা তুলে নিন
শ্যাওলা যদি মোটা আস্তরণ তৈরি করে থাকে, প্রথমে শক্ত ব্রাশ দিয়ে উপরিভাগের জমাট অংশ তুলে ফেলুন। খুব জোরে ঘষে কংক্রিটের ক্ষতি করার দরকার নেই। যতটা সহজে উঠে আসে, ততটাই তুলে নিন।

এর পর গোটা জায়গাটি জল দিয়ে ধুয়ে নিন। এতে আলগা ময়লা ও শ্যাওলার অংশ সরে যাবে।

এরপর জেদি শ্যাওলা তুলুন
কংক্রিটের মেঝেতে জমে থাকা শ্যাওলা বা মস পরিষ্কারে জল দিয়ে পাতলা করা ব্লিচিং ব্যবহার করতে পারেন। ব্লিচ দ্রবণ শ্যাওলা, অ্যালগি ও লাইকেন ধ্বংস করে ফেলে।  
ব্লিচিং অবশ্যই জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে নিতে হবে। এক ভাগ ব্লিচিং পাউডারের সঙ্গে চার-পাঁচ ভাগ জল মেশান। তারপর শ্যাওলা ধরা জায়গায় সেই মিশ্রণ লাগিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করুন। এরপর শক্ত ব্রাশ বা নারকেল ঝাঁটা দিয়ে ঘষে জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলতে হবে।  

Advertisement

এই কাজের সময় হাতে গ্লাভস ব্যবহার করুন। চোখ ও ত্বকে যেন ব্লিচ না লাগে। আশপাশে থাকা গাছপালার উপর এই দ্রবণ পড়তে দেবেন না। ব্লিচের সঙ্গে অন্য কোনও পরিষ্কার করার রাসায়নিক মেশাবেন না। তাতে বিপজ্জনক গ্যাস তৈরি হতে পারে।  

শুধু শ্যাওলা তুললেই হবে না
শ্যাওলা পরিষ্কার করার পরেও যদি একই জায়গায় জল জমে থাকে, সমস্যা আবার ফিরে আসতে পারে। তাই ছাদ বা উঠোনে জল জমছে কি না, সেটিও দেখে নিতে হবে। নিকাশির মুখ বন্ধ থাকলে পরিষ্কার করুন।

যেখানে সম্ভব, জায়গাটি শুকনো রাখুন। কারণ স্যাঁতসেঁতে পরিবেশই শ্যাওলা বাড়ার অন্যতম কারণ।

তাই রবি ঘোষের ‘গল্প হলেও সত্যি’-র ধনঞ্জয়ের মতো নারকেলের মালা হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘষতেই হবে, এমন নয়। আমাদের এই সহজ পদ্ধতি ট্রাই করে দেখুন। উঠোন হোক বা বাড়ির ছাদ, নিয়মিত পরিষ্কার রাখলে কালো শ্যাওলার সেই পিচ্ছিল আস্তরণ আর সহজে আসবে না। 

Read more!
Advertisement
Advertisement