
দোলে বা হোলিতে আবির মাখবেন না বা রং খেলবেন না এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল।আনন্দের উৎসব দোল ও হোলি।সারা বছর ধরেই আমরা এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকি। আর মনের আনন্দে এই উৎসবে মেতে উঠি রং খেলায়।রং খেলা নিয়ম মেনে হয় না। উচ্ছাসের কোনো সীমা থাকে না।এই দিনগুলো তাই আমরা শরীরের বা ত্বকের যত্ন ভুলে মেতে উঠি। তবে বাজারের নানা রাসায়নিক রং ব্যবহার করে অনেকেরই ত্বকে নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়।আর চুলের ক্ষেত্রেও সমস্যা দেখা যায়। তবে রং তোলার সময় শুরু হয় আসল চিন্তা । কীভাবে উঠবে শরীর থেকে বা মাথা থেকে রং? আর তাই রং খেলার পূর্বেই যদি আমরা কিছু উপায় অবলম্বন করি যাতে আমাদের শরীরে বা চুলে রং না বসে তাহলে সহজেই আমরা আমাদের শরীর থেকে রং তুলতে পারবো।
ত্বকে অলিভ অয়েল বা নারকেল তেল
রং খেলার আগে ত্বকে এবং মুখে ভালো করে নারকেল তেল বা অলিভ অয়েল লাগিয়ে নিন তাতে শরীরে বা মুখে বেশি রং লাগবে না।
পাতিলেবু
পাতিলেবুর রস মুখে মাখুন। পাতিলেবু হল ভেষজ ন্যাচারাল ব্লিচিং যাতে যে কোনও ধরণের দাগ অতি সহজেই উঠে যায়। পাতিলেবুর রস লাগানোর পরে অনন্ত ১৫ মিনিট রেখে দিন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন।
টক দই ও বেসন
রং মাখার পর তা ত্বককে আরও শুকিয়ে দিতে পারে। টক দই ও বেসন দিয়ে প্যাক তৈরি করে মাখুন। মিনিট ২০ মিনিট পর তা ধুয়ে ফেলুন।
আরও পড়ুন: স্বামী কেন স্ত্রীর থেকে বড়? বয়সের ফারাক কত হওয়া উচিত? যা বলছে বিজ্ঞান
টক দই ও পাতিলেবু
মাথার চুলে লেগে থাকা রং তুলে ফেলতে পাতিলেবুর সঙ্গে টক দইয়ের মিশ্রণ তৈরি করে মাথায় লাগিয়ে রাখুন। মিনিট ১৫-২০ পরে কোনও হার্বাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
কাচা দুধ / ময়েশ্চরাইজার ক্রিম
ত্বকে রঙের পরিমাণ কম হোক বা বেশি রং তোলার যাদুমন্ত্র হল কাচা দুধ। কিছুটা পরিমাণ তুলো ভালো করে দুধে ভিজিয়ে তারপর হালকা করে পরিষ্কার করুন দেখবেন সহজেই রং উঠে যাবে। দুধের বদলে আপনারা ময়েশ্চরাইজার ক্রিমও ব্যবহার করতে পারেন।
ল্যাভেন্ডার অয়েল লাগিয়ে নিন
চুলে যাতে রং না লাগে তার জন্য, চুলে লাগানোর জন্য ল্যাভেন্ডার অয়েল ,আমন্ড অয়েল,গোলাপ জল এবং লেবুর রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন।তারপর রং খেলার ৩০মিনিট আগে মেখে নিন।
চুল খুলে রং খেলবেন না
মেয়েদের ক্ষেত্রে চুল না খুলে রং খেলতে হবে।চুল খুলে রং খেললে মাথার ভেতরে রং প্রবেশ করবে।তার ফলে রঙের রাসায়নিক চুলের গোড়া নষ্ট হবে। পরে তা থেকে খুসকি তৈরি হবে ও চুল ঝরতে শুরু করবে।
সানস্ক্রিন লোশন মেখে নিন
দেহের খোলা অংশে সানস্ক্রিন লোশন মাখলে তা শরীরে রং বেশিক্ষণ থাকতে দেয় না। রং খেলার আগে অ্যালোভেরা রস লাগাতে পারেন ত্বকে।
রং তোলার পর কী করবেন
রং তোলার পর অবশ্যই সারা শরীরে নারেকল তেল অথবা অলিভ অয়েল মেখে নেবেন।