Advertisement

How to Unclog Sink Basin: সিঙ্ক-বেসিনের পাইপে জ্যাম খুলবে এক নিমেষে, ঢালুন এই মিশ্রণ

Kitchen Sink Clogged: রান্নাঘরের সিঙ্কে জল দাঁড়িয়ে থাকছে। একটু ইউজ করলেই জল জমে যাচ্ছে। কখনও আবার সিঙ্ক থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। বাসন মাজতে গেলেই শুরু হচ্ছে ঝামেলা। এমন সমস্যা অনেক বাড়িতেই দেখা যায়।

এই পদ্ধতি হালকা জমাট ময়লার ক্ষেত্রে কাজে লাগতে পারে। এই পদ্ধতি হালকা জমাট ময়লার ক্ষেত্রে কাজে লাগতে পারে। 
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Sep 2026,
  • अपडेटेड 7:54 PM IST
  • রান্নাঘরের সিঙ্কে জল দাঁড়িয়ে থাকছে।
  • এমন সমস্যা অনেক বাড়িতেই দেখা যায়।
  • দু’টি সাধারণ জিনিস দিয়েই প্রাথমিক ভাবে সিঙ্ক পরিষ্কার করার চেষ্টা করা যায়।

Kitchen Sink Clogged: রান্নাঘরের সিঙ্কে জল দাঁড়িয়ে থাকছে। একটু ইউজ করলেই জল জমে যাচ্ছে। কখনও আবার সিঙ্ক থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। বাসন মাজতে গেলেই শুরু হচ্ছে ঝামেলা। এমন সমস্যা অনেক বাড়িতেই দেখা যায়। বেসিনেও এই একই ঘটনা ঘটে। সিঙ্কের পাইপে খাবারের ছোট টুকরো, তেল-চর্বি এবং ময়লা জমতে জমতেই এই সমস্যা তৈরি হয়। প্রথম দিকে জল ধীরে নামে। পরে পাইপ প্রায় বন্ধ হয়ে যেতে পারে। তখন অনেকেই বাজার থেকে দামি ড্রেন ক্লিনার কিনে ফেলেন। কিন্তু হালকা ব্লক হলে সব সময় এমন খরচ করার দরকার নেই। রান্নাঘরে থাকা মাত্র দু’টি সাধারণ জিনিস দিয়েই প্রাথমিক ভাবে সিঙ্ক পরিষ্কার করার চেষ্টা করা যায়। লাগবে বেকিং সোডা এবং সাদা ভিনিগার। এই পদ্ধতি হালকা জমাট ময়লার ক্ষেত্রে কাজে লাগতে পারে। 

কীভাবে করবেন?
প্রথমে সিঙ্কে জমে থাকা জল যতটা সম্ভব তুলে ফেলুন। এতে পরিষ্কারের মিশ্রণ সরাসরি পাইপের মুখে পৌঁছবে।

এ বার ড্রেনের মুখে প্রায় আধ কাপ বেকিং সোডা দিন। যতটা সম্ভব সরাসরি পাইপের ভিতরে দেওয়ার চেষ্টা করুন।

এর পর ধীরে ধীরে আধ কাপ সাদা ভিনিগার ঢালুন। সঙ্গে সঙ্গে ফেনা ও বুদবুদ তৈরি হবে। সেটিই এই পদ্ধতির স্বাভাবিক রাসায়নিক প্রতিক্রিয়া। বেকিং সোডা ও ভিনিগার একসঙ্গে মিশলে কার্বন ডাই-অক্সাইড তৈরি হয়। এই ফেনাভাব পাইপের ভিতরের আলগা ময়লা নাড়াতে সাহায্য করতে পারে।  

এর পর সিঙ্কের মুখটি একটি স্টপার বা ভেজা কাপড় দিয়ে ঢেকে দিন। প্রায় ১৫ মিনিট অপেক্ষা করুন। খুব তাড়াহুড়ো করে জল ঢেলে দেবেন না।

সময় হয়ে গেলে গরম জল দিয়ে ড্রেনটি ভাল করে ফ্লাশ করুন। তবে পাইপ প্লাস্টিকের হলে ফুটন্ত জল ব্যবহার না করাই ভাল। খুব গরম জল ব্যবহার করুন। অতিরিক্ত গরম জল কিছু ধরনের প্লাস্টিকের পাইপ বা জোড়ের ক্ষতি করতে পারে।  

বার বার সিঙ্ক বুজে যাওয়ার কারণ কী?
শুধু এক বার পরিষ্কার করলেই হবে না। সিঙ্কে তেল, রান্নার বর্জ্য বা খাবারের টুকরো সরাসরি ফেললে আবার দ্রুত সমস্যা হতে পারে।

Advertisement

বিশেষ করে রান্নার তেল বা চর্বি পাইপের ভিতরে জমে শক্ত আস্তরণ তৈরি করতে পারে। তার সঙ্গে খাবারের কণা আটকে গেলে ব্লক আরও বড় হয়। তাই বাসন ধোয়ার আগে প্লেটের উচ্ছিষ্ট ডাস্টবিনে ফেলে দেওয়া ভাল।

সিঙ্কের মুখে একটি ছোট জালি বা ড্রেন স্ট্রেনার ব্যবহার করলেও খাবারের বড় টুকরো পাইপে ঢোকা আটকানো যায়। 

তাই ছোট সমস্যা হলে ঘরোয়া উপায়ে শুরু করতে পারেন। কিন্তু পাইপের গভীরে শক্ত কিছু আটকে থাকলে প্লাম্বারের সাহায্য নেওয়াই নিরাপদ। 

Read more!
Advertisement
Advertisement