Advertisement

Taler Payes: গোপালের খুব প্রিয়, জন্মাষ্টমীতে বানিয়ে নিন তালের পায়েস

তবে জন্মষ্টমী অসম্পূর্ণ তাল ছাড়া। বাড়ির প্রিয় গোপালকে তালের তৈরি নানান খাবার দেওয়া হয়। যার মধ্যে তালের বড়া, তালের পিঠে ও তালের পায়েস অন্যতম।

তালের পায়েসতালের পায়েস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2026,
  • अपडेटेड 6:57 PM IST
  • তবে জন্মষ্টমী অসম্পূর্ণ তাল ছাড়া।

সামনেই জন্মাষ্টমী। আর এই দিনে নাড়ু গোপালকে নানান ধরনের মিষ্টি দিয়ে খাবার অর্পণ করা হয়। তবে জন্মষ্টমী অসম্পূর্ণ তাল ছাড়া। বাড়ির প্রিয় গোপালকে তালের তৈরি নানান খাবার দেওয়া হয়। যার মধ্যে তালের বড়া, তালের পিঠে ও তালের পায়েস অন্যতম। গোপাল এই তাল দিয়ে তৈরি খাবার পেয়ে তো আহ্লাদে আটখানা হবে তা বলাই বাহুল্য। আসুন তাহলে শিখে নিন তালের পায়েসের রেসিপি। 

উপকরণ
পায়েসের চাল: ২৫০ গ্রাম

ঘন করে জ্বাল দেওয়া দুধ: আধ লিটার

ঘন করে জ্বাল দেওয়া তালের রস: ৫ চামচ

চিনি: পরিমাণ মতো

কাজু, কিসমিস

ঘি

কনডেন্স মিল্ক: ৫ চামচ

কী ভাবে বানাবেন
একটি পাত্রে ঘি দিয়ে পায়েসের চাল অল্প ভেজে দুধ দিয়ে ফুটিয়ে নিন। অন্য একটি পাত্রে বাকি দুধ, তালের রস, চিনি দিয়ে ভাল ভাবে মিশিয়ে ফুটিয়ে রাখা চাল দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে কনডেন্স মিল্ক, কাজু, কিসমিস দিয়ে নামিয়ে নিন। ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

তালের সঙ্গে দুধ মিশিয়ে ভাল করে জ্বাল দিয়ে ডিপ ফ্রিজে রাখলে তা অনেক দিন ব্যবহার করা যায়।

Read more!
Advertisement
Advertisement