Advertisement

Kalakand Recipe At Home: পুজোয় এভাবে বানিয়ে ফেলুন কালাকাঁদ, প্রিয় মিষ্টি খেতে পারবেন সুগারের রোগীরাও

পুজোর ৪টে দিন আচমকা বাড়িতে অতিথি এসে হাজির হলে মিষ্টিমুখ করানো মাস্ট। এই সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলুন কালাকাঁদ। প্রিয় মিষ্টি খেতে পারবেন সুগারের রোগীরাও।

কালাকাঁদের রেসিপিকালাকাঁদের রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Oct 2026,
  • अपडेटेड 5:50 PM IST
  • পুজোয় অতিথি এসে হাজির হলে মিষ্টিমুখ মাস্ট
  • সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলুন কালাকাঁদ
  • প্রিয় মিষ্টি খেতে পারবেন সুগারের রোগীরাও

শুধুমাত্র নতুন জামা পড়ে প্যান্ডেল হপিংই নয়, পুজোয় অতিথি আপ্যায়নের পর্বও চলে। পুজোর ৪টে দিন আচমকা বাড়িতে অতিথি এসে হাজির হলে মিষ্টিমুখ করানো মাস্ট। তাই বাড়িতে বানিয়ে রাখুন সহজ পদ্ধতির কালাকাঁদ। ডায়াবেটিক রোগীরাও খেতে পারবেন এই রেসিপিতে তৈরি প্রিয় মিষ্টিটি। 

উপকরণ
কাঠবাদাম, ঘি, দুধ, ছানা বা পনির, এলাচ গুঁড়ো, চিনির বদলে ব্যবহার করুন স্টেভিয়া গুঁড়ো, কাজু আর পেস্তা।  

কীভাবে বানাবেন?
ডায়াবেটিক রোগীদের জন্য চিনির বদলে স্টেভিয়া ব্যবহার করে বানান কালাকাঁদ। এর জন্য প্রথমে অনেকটা পরিমাণ কাঠবাদাম ভাল করে গুঁড়ো করে একটি পাত্রে রাখতে হবে। অল্প আঁচে কড়াইয়ে ২ চামচ ঘি দিয়ে তাতে ঢেলে দিন আগে থেকে ফুটিয়ে রাখা দুধ। ঘি আর দুধ একসঙ্গে ভাল করে মিশে গেলে তাতে যোগ করুন গুঁড়ো করে রাখা কাঠবাদাম। ভাল করে কিছুক্ষণ নাড়ুন। 

এরপর দিন পরিমাণ মতো জল ঝরিয়ে রাখা ছানা। অথবা পনিরও ব্যবহার করতে পারেন ছানার বদলে। সবকিছু ভাল করে মিশিয়ে নাড়তে থাকুন। মিশ্রণ যত ফুটবে তত গাঢ় হতে থাকবে। বেশ খানিকটা গাঢ় হলে তাতে যোগ করুন আঝ চা চামচ এলাচ গুঁড়ো। 

চিনির বদলে এবার কড়াইতে মিশিয়ে দিন স্টেভিয়া গুঁড়ো। যতক্ষণ না পর্যন্ত মিশ্রণ গাঢ় হচ্ছে, ভাল করে নাড়তে থাকুন। মিশ্রণ পুরো গাঢ় হয়ে গেলে তাতে এক চামচ ঘি দিন। 

একবার মিশ্রণ হাতে নিয়ে চেখে দেখুন, সবকিছুর পরিমাণ সঠিক ভাবে মিশেছে কি না। তারপর হাতের চাপে পছন্দ মতো আকার দেওয়া যাচ্ছে কি না, একবার চেষ্টা করে দেখে নিন। তাহলেই বুঝবেন আপনার কালাকাঁদের মিশ্রণ রেডি। 

একটি স্টিলের থালায় ভাল করে ঘি মাখিয়ে কালাকাঁদ মিশ্রণটি ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। কয়েক ঘণ্টা ঠান্ডা হতে সময় দিন। মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে নিজের ইচ্ছে মতো আকৃতিতে কেটে নিন। উপরে ছড়িয়ে দিন কাজু আর পেস্তা কুচি। তা হলেই আপনার চিনি ছাড়া কালাকাঁদ তৈরি। ডায়াবেটিক রোগীরাও মন ভরে খেতে পারবেন। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement