Advertisement

Kitchen Tips: কুচকুচে কালো কড়াই- প্যানও পরিষ্কার হবে নিমেষে, রান্নাঘরের এসব হ্যাকস জানেন তো?

Dirty Frying Pan Cleaning Tips: সবজি হোক বা কোনও ভাজাভুজি, রান্নাঘরে কড়াই অত্যন্ত প্রয়োজনীয় বাসন। তবে সমস্যা হয় যখন রান্নার পরে কড়াই পরিষ্কার করতে হয়। বিশেষত অ্যালুমিনিয়ামের পাত্রে কালো দাগ পড়ে।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Jan 2025,
  • अपडेटेड 2:51 PM IST

হেঁশেলে প্রায় রোজই কড়াই লাগে। সবজি হোক বা কোনও ভাজাভুজি, রান্নাঘরে কড়াই অত্যন্ত প্রয়োজনীয় বাসন। তবে সমস্যা হয় যখন রান্নার পরে কড়াই পরিষ্কার করতে হয়। বিশেষত অ্যালুমিনিয়ামের পাত্রে কালো দাগ পড়ে। সেই দাগ সাফ করতে অনেক খাটনি প্রয়োজন হয়। অ্যালুমিনিয়ামের প্রেসার কুকার, প্যান এবং কড়াইয়ের কালো দাগ সহজে পরিষ্কার হয় না। কিছু ঘরোয়া উপাদানের সাহায্য সহজে কয়লার মতো কালো দাগও উঠে যাবে। জেনে নিন কীভাবে কড়াইয়ের জমে থাকা ময়লা পরিষ্কার করা যায় নিমেষে।

অ্যালুমিনিয়ামের পাত্র পরিষ্কার করার উপায়

রান্নাঘরে রাখা অন্যান্য বাসন সহজে পরিষ্কার করা যায়। কিন্তু কড়াই পরিষ্কার করা সত্যিই কঠিন। প্রতিদিন যতই পরিষ্কার করুন না কেন, ধীরে ধীরে ময়লা জমা হতে থাকে এবং কয়েকদিন পর কালো শক্ত আস্তরণ জমে যায়। অ্যালুমিনিয়ামের পাত্র উজ্জ্বল করতে ব্যবহার করতে পারেন এমন অনেকগুলি জিনিস রয়েছে।

বেকিং সোডা

বেকিং সোডা প্যানে জমে থাকা ময়লা দূর করতে সক্ষম। প্রথমে একটি বড় পাত্রে জল গরম করুন। এতে ২ চা চামচ বেকিং সোডা এবং ১ চা চামচ সাদা নুন যোগ করুন। এর পর প্যানে ডুবিয়ে রাখুন। ১ ঘণ্টা পর ময়লা গলে গেলে পুরনো টুথব্রাশ বা স্ক্রাবের সাহায্যে ঘষে পরিষ্কার করুন। অনেকাংশে প্যানের কালো ভাব দূর হবে।

বেকিং সোডা  ও ডিটারজেন্ট পাউডার

ডিটারজেন্ট পাউডার এবং বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে দিলে ময়লা আরও কার্যকরভাবে পরিষ্কার করা যায়। এটি পুরনো জমে থাকা ময়লা অপসারণের জন্য ভাল। একটি বড় পাত্রে জল ফুটিয়ে তাতে বেকিং সোডা ও ডিটারজেন্ট পাউডার যোগ করুন এবং কড়াই পুরোপুরি ডুবিয়ে রাখুন। প্রায় আধ ঘণ্টা পর স্ক্রাব করা শুরু করুন। এর কালো দাগ ও পোড়া অংশ উঠতে শুরু করবে।

ভিনেগার

শক্ত ময়লা পরিষ্কারে সাদা ভিনেগার দারুণ ভাল কাজ করে। এটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। শুধু খাবারই নয়, রান্নার পাত্র পরিষ্কারেও ব্যবহার করা যেতে পারে। এজন্য একটি বড় পাত্রে জল ফুটিয়ে নিন। জল ভালভাবে ফুটে উঠলে, এতে ১টি লেবুর রস ও ১ কাপ ভিনেগার দিন। এটি একটি স্ক্রাব দিয়ে ভালভাবে পরিষ্কার করুন এবং দেখতে পাবেন যে, শক্ত ময়লাও উঠতে শুরু করেছে। কোণা থেকে ময়লা দূর করতে, আপনি একটি পুরানো টুথব্রাশের সাহায্যে স্ক্রাব করতে পারেন।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement