Advertisement

Kolkata Phuchka Recipe: কলকাতার স্টাইল ফুচকা, ঘরেই তৈরি করুন, রইল RECIPE

কলকাতার ফুচকার স্বাদ যাঁরা নেয়নি, তাঁরা জানেই না তা কেমন খেতে। যদি দেশের একাধিক রাজ্যে ফুচকা পাওয়া যায়। দিল্লির গোলগাপ্পা কিংবা মুম্বইয়ের পানিপুরির চেয়ে একেবারেই অন্যরকম স্বাদ কলকাতার ফুচকার।

কলকাতার ফুচকার রেসিপিকলকাতার ফুচকার রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Mar 2026,
  • अपडेटेड 6:19 PM IST
  • এই শহরের ফুচকার প্রেমে পড়েছেন অন্য রাজ্যের বাসিন্দারাও।

কলকাতার ফুচকার স্বাদ যাঁরা নেয়নি, তাঁরা জানেই না তা কেমন খেতে। যদি দেশের একাধিক রাজ্যে ফুচকা পাওয়া যায়। দিল্লির গোলগাপ্পা কিংবা মুম্বইয়ের পানিপুরির চেয়ে একেবারেই অন্যরকম স্বাদ কলকাতার ফুচকার। কলকাতার ফুচকা আলু-ছোলার পুর দিয়ে, তেঁতুলের টকজলে ডুবিয়ে শালপাতার পাত্রে দিতেই, তা মুখে গেলেই এক স্বর্গীয় সুখ অনুভব হবে। এই শহরের ফুচকার প্রেমে পড়েছেন অন্য রাজ্যের বাসিন্দারাও। শিখে নিন কীভাবে কলকাতা স্টাইল ফুচকা তৈরি করবেন?

কলকাতা স্টাইল ফুচকার রেসিপি
ময়দা, সেদ্ধ আলু, ভেজানো ছোলা, কাঁচা লঙ্কা কাটা, ভাজা জিরে-ধনে পাউডার, তেঁতুলের কাত্থ, বিটনুন ও ধনেপাতা। 

তেঁতুল জলের উপকরণ
তেঁতুলের জল, ধনেপাতা, গন্ধরাজ লেবু, বিটনুন ও বিশেষ ফুচকা মশলা। 

পদ্ধতি
সেদ্ধ আলু চটকে এতে ভেজানো ছোলা, কাঁচা লঙ্কা কাটা, ভাজা মশলা, বিটনুন ও একটু টকজল দিয়ে ভাল করে মেখে নিন। 

এরপর বড় পাত্রে তেঁতুলের কাত্থ চটকে জল বানিয়ে নিন। এতে ধনেপাতা, বিটনুন ও ভাজা মশলা মিশিয়ে নিন। এতে গন্ধরাজ লেবুর রস ও লেবু ঘষে কিছুটা দিন। এরপর আটা মেখে ছোট ছোট লুচির আকারে গড়ে তা ছাঁকা তেলে ভেজে নিন। 

তৈরি আপনার ফুচকা। এরপর ফুচকার মধ্যে গর্ত করে এতে আলুর পুর ভরে, তাতে তেঁতুল জল দিলেই তৈরি কলকাতা স্টাইল ফুচকা। 
 

Read more!
Advertisement
Advertisement