Advertisement

Kolkata Chicken Biryani Recipe: পুজোয় এবার বাড়িতেই বানান কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি, স্টেপ বাই স্টেপ রেসিপি

এবার পুজোয় বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল চিকেন বিরিয়ানি। কী কী উপকরণ লাগবে বিরিয়ানিতে? কীভাবে বানাতে হবে এই জিভে জল আনা ডিশ? রইল উপকরণ ও রান্নার পদ্ধতি।

কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানিকলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Oct 2026,
  • अपडेटेड 2:59 PM IST
  • পুজোয় বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল চিকেন বিরিয়ানি
  • কীভাবে বানাতে হবে এই জিভে জল আনা ডিশ?
  • রইল উপকরণ ও রান্নার পদ্ধতি

পুজো আসছে আর জমিয়ে চিকেন বিরিয়ানি খাবেন না, তা আবার হয় নাকি! কিন্তু ঠাকুর দেখে ক্লান্ত হয়ে অনেকেই আর রেস্তোরাঁর লম্বা লাইনে দাঁড়াতে চান না। তাহলে উপায়? না বিরিয়ানি ছেড়ে বাড়ি ফিরে মোটেই সেদ্ধ ভাত খেতে বলছি না। বরং বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল চিকেন বিরিয়ানি। নিম্নলিখিত উপকরণ আর প্রণালী ফলো করলেই চটপট রেডি হয়ে যাবে কলকাতা স্টাইল স্পেশাল বিরিয়ানি। 

কী কী উপকরণ লাগবে বিরিয়ানিতে?
৫০০ গ্রাম বাসমতি চাল, ৫০০ গ্রাম চিকেন, ৪ পিস আলু, ৩টি পেঁয়াজ, ২ টেবিলচামচ রসুন বাটা, ২ টেবিলচামচ আদা বাটা, অর্ধেক লেবুর রস, আধ কাপ দই, হাফ টেবিলচামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ২ টেবিলচামচ বিরিয়ানি মশলা, ১-২ ফোঁটা গোলাপ জল, ২ টেবিলচামচ ক্যাওড়া জল, মিঠা আতর, ১ চিমটি জাফরন, ২ টেবিলচামচ দুধ, ২টি তেজপাতা, ৩টি দারচিনি, ৫টা লবঙ্গ, ৫টা এলাচ, ১ টেবিলচামচ হলুদ গুঁড়ো, ৫ টেবিলচামচ ঘি, হাফ কাপ তেল, নুন স্বাদমতো, ২-৪টি সেদ্ধ ডিম, ২ টেবিলচামচ জিরে গুঁড়ো, ১ টেবিলচামচ গোলমরিচ, ২টি জয়ত্রী, হাফ জায়ফল। 

স্টেপ বাই স্টেপ পদ্ধতি
> চিকেনের টুকরোগুলিকে দই, লঙ্কার গুঁড়ো, হলুদ ও নুন দিয়ে এক ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। 
> এলাচ ও তেজপাতা দিয়ে চাল সেদ্ধ করতে হবে। 
> জল ঝরিয়ে চাল আলাদা করে রেখে দিন।
> গোলমরিচ, লবঙ্গ, এলাচ এবং দারচিনি খোলায় ভাল করে ভেজে নিন। এটিকে ঠান্ডা করে মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নিন। 
> একটি পাত্রে ২ টেবিলচামচ ঘি দিয়ে কেটে রাখা পেঁয়াজের টুকরো দিন। নরম এবং হাল্কা বাদামী না হওয়া পর্যন্ত ভাদুন। এরপর আদা, রসুন, লঙ্গা দিন। ২-৩ মিনিট ভাজুন। 
> লঙ্গার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিন ও মেরিনেট করা চিকেন তার মধ্যে দিয়ে দিন। 
> মুরগির মশলা দিয়ে ভাল ভাবে ঢেকে রাখুন। কম আঁচে ১০-১২ মিনিট রান্না করুন। প্রয়োজনে সামান্য জল দিতে পারেন। 
> আলুগুলো ৪ টুকরো করে কেটে নিন এবং লাল ও সেদ্ধ না হওয়া পর্যন্ত ভাল করে ভাজুন। 
> একটি অন্য পাত্রে উষ্ণ দুধ নিয়ে এক চিমটি জাফরন মেশান। ১৫-২০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। তারপর ক্যাওড়া জল, গোলাপ জল, ২ ফোঁচা মিঠা আতর দিয়ে ভাল করে মিশিয়ে নিন। 
> অপর একটি পাত্রে ঘি মাখিয়ে নিন। লেয়ার তৈরি করুন চিকেন ও ভাত দিতে। লেয়ারের পর লেয়ার তৈরি হলে শেষে ঘি গরম করে উপরে ঢেলে দিন। ওই দুধের মিশ্রণটিও ঢেলে দিন। 
> আটাক ডো তৈরি করে পাত্রের মুখ বন্ধ করে দিতে পারেন। উপরে ভারী কিছু জিনিস রাখতে হবে। ৩০ মিনিটের জন্য রেখে দিন এই ভাবেই।
> নামিয়ে গরম গরম কলকাতা স্টাইল স্পেশাল বিরিয়ানি সার্ভ করুন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement