Advertisement

Koraishutir Kochuri Recipe: শীত পড়তেই বাড়িতে বানিয়ে ফেলুন কড়াইশুটির কচুরি, আলুর দমের সঙ্গে জমে যাবে

গরম গরম কড়াইশুটির কচুরির সঙ্গে ঝাল ঝাল আলুর দম থাকলে তো কথাই নেই! দোকান থেকে কিনে খাওয়ার বদলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু কচুরি। কী ভাবে বানাবেন? রইল সহজ রেসিপি।

কড়াইশুটির কচুরি কড়াইশুটির কচুরি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Nov 2026,
  • अपडेटेड 6:56 PM IST
  • গরম গরম কড়াইশুটির কচুরির সঙ্গে ঝাল ঝাল আলুর দম
  • বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন
  • কী ভাবে বানাবেন? রইল সহজ রেসিপি

শীতকাল মানেই বাজারে টাটকা কড়াইশুটির ছড়াছড়ি। আর কড়াইশুটি এলেই বাঙালির মনে পড়ে যায় গরম গরম কড়াইশুটির কচুরির কথা। সঙ্গে ঝাল ঝাল আলুর দম থাকলে তো কথাই নেই! দোকান থেকে কিনে খাওয়ার বদলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু কচুরি। কী ভাবে বানাবেন? রইল সহজ রেসিপি।

কড়াইশুটির কচুরি বানাতে কী কী উপকরণ লাগবে?
> কড়াইশুটি – ১ কাপ
> ময়দা – ২ কাপ
> আদা – ১ ইঞ্চি
> কাঁচালঙ্কা – ২-৩টি
> হিং – এক চিমটি
> জিরে – আধ চা চামচ
> মৌরি – আধ চা চামচ
> নুন – স্বাদমতো
> চিনি – সামান্য
> সাদা তেল বা ঘি – প্রয়োজনমতো

প্রণালী
প্রথমে ময়দার মধ্যে সামান্য নুন ও তেল বা ঘি ভাল করে মিশিয়ে নিন। অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নরম ডো তৈরি করুন। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিন। এ বার কড়াইশুটি, আদা ও কাঁচালঙ্কা একসঙ্গে মিক্সিতে বেটে নিন। খেয়াল রাখবেন, মিশ্রণটি যেন খুব বেশি পাতলা না হয়।

তারপর কড়াইয়ে সামান্য তেল গরম করে তাতে জিরে, মৌরি ও হিং ফোড়ন দিন। এ বার কড়াইশুটির বাটা দিয়ে ভাল করে নাড়তে থাকুন। স্বাদমতো নুন ও সামান্য চিনি মিশিয়ে দিন। মাঝারি আঁচে নাড়তে নাড়তে পুরের জল শুকিয়ে নিন। পুরটি শুকনো ও মাখা মাখা হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচির মধ্যে কড়াইশুটির পুর ভরে মুখ বন্ধ করে দিন। এ বার আলতো ভাবে বেলে কচুরির আকার দিন।

সব শেষে কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে কচুরিগুলি ভেজে নিন। দু'পিঠ সোনালি হয়ে ফুলে উঠলে তুলে নিন।

কীসের সঙ্গে পরিবেশন করবেন?
গরম গরম কড়াইশুটির কচুরির সঙ্গে আলুর দম, ছোলার ডাল কিংবা বাঙালির পছন্দের কষা আলুর তরকারি পরিবেশন করতে পারেন। শীতের সকালে কিংবা বিকেলের জলখাবারে এই কচুরি জমে যাবে। বাড়িতে গেস্ট এলেও আঙুল চেটে খাবে এই কড়াইশুটির কচুরি। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement