Advertisement

Aloo Phulkopir Rosa: মা লক্ষ্মীর ভোগে রাখতে পারেন হিং দিয়ে আলু-ফুলকপির রসা, রইল RECIPE

দেবী সকলের মনোবাসনা পূরণ করেন এবং অলক্ষ্মী বিনাশ করেন। তবে লক্ষ্মীপুজোয় আকর্ষণীয় হল ভোগের মেনু। খিচুরি, আলু-ফুলকপির তরকারি, টমেটো বা জলুাইয়ের চাটনি, নারকেল নাড়ু, পাটিসাপ্টা, তিলের নাড়ু ও আরও জিভে জল আনা সব রেসিপি।

লক্ষ্মীপুজোর ভোগে আলু-ফুলকপির রসালক্ষ্মীপুজোর ভোগে আলু-ফুলকপির রসা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2026,
  • अपडेटेड 2:08 PM IST
  • রবিবার ঘরে ঘরে পূজিত হচ্ছেন মা লক্ষ্মী।

রবিবার ঘরে ঘরে পূজিত হচ্ছেন মা লক্ষ্মী। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ কোজাগরী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মী পূজিতা হন দেবীপক্ষের শেষের এই পূর্ণিমাতে। বৈদিক যুগে মহাশক্তি হিসেবে তাকে পুজো করা হত। তবে পরবর্তীকালে ধনশক্তির মূর্তি নারায়ণের সঙ্গে তাকে জুড়ে দেওয়া হয়। দেবী সকলের মনোবাসনা পূরণ করেন এবং অলক্ষ্মী বিনাশ করেন। তবে লক্ষ্মীপুজোয় আকর্ষণীয় হল ভোগের মেনু। খিচুরি, আলু-ফুলকপির তরকারি, টমেটো বা জলুাইয়ের চাটনি, নারকেল নাড়ু, পাটিসাপ্টা, তিলের নাড়ু ও আরও জিভে জল আনা সব রেসিপি। পাঁচ রকমের ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি ছাড়াও পাঁচ রকম ফল থাকে ভোগে। বলা হয়, মাকে ভোগে নতুন সবজি দিয়ে তারপর তা খাওয়া শুরু করবে সকলে। সে কারণেই কড়াইশুঁটি বা ফুলকপির মতো শীতের সবজি দিয়ে রান্না হয় ভোগ। আসুন তাড়াতাড়ি জেনে নিন কীভাবে তৈরি করবেন আলু-ফুলকপির নিরামিষ তরকারি। 

উপকরণ
ফুলকপি, আলু ডুমো করে কাটা, হিং, আদাবাটা, হলুদ-লঙ্কা-জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, গোটা জিরে, টম্যাটো, নুন-মিষ্টি স্বাদমতো।

পদ্ধতি
আলু-ফুলকপি ভালো করে ধুয়ে ডুমো করে কেটে নিন। কড়ায় তেল গরম করুন। তাতে আলু-ফুলকপি ভেজে তুলে নিন। 

এবার টুকরো করা টম্যাটো, গোটা জিরে, গরম মশলা, হিং তেলে ফোড়ন দিন। 

সুগন্ধ বেরোলে সমস্ত মশলা দিয়ে কষতে থাকুন।

তেল ছেড়ে এলে আলু-ফুলকপি দিয়ে ঢাকা দিয়ে ঢিমে আঁচে রান্না করুন। প্রয়োজনে জল দিতে পারেন। 

আলু-ফুলকপি নরম হলে, গ্রেভি গা-মাখা হলে ওপরে ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

এই আলু-ফুলকপির তরকারি খিচুড়ি বা লুচি দুটোর সঙ্গেই বেশ ভাল লাগে। 

Read more!
Advertisement
Advertisement