Advertisement

Longevity Indication: আপনি ক'দিন বাঁচবেন? আয়ু বলে দেয় মায়ের বয়স-সহ ৫ লক্ষণ

Longevity Indication: প্রতিটি মানুষ দীর্ঘ জীবনের কামনা করে। দীর্ঘায়ুর জন্য কেউ জীবনধারার পরিবর্তন আনেন কেউ ব্যায়াম-যোগা করে থাকেন। কিন্তু আপনি কি জানেন যে এর বাইরেও এমন অনেক লক্ষণ রয়েছে যা বলে দেবে আপনার আয়ু কতদিন হবে। একটি গবেষণায় এ বিষয়ে বলা হয়েছে, মায়ের বয়সের সঙ্গে আপনার বয়সের ফারাকের ওপর তা নির্ভর করছে। আর কী লক্ষণ?

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jan 2023,
  • अपडेटेड 10:07 PM IST
  • প্রতিটি মানুষ দীর্ঘ জীবনের কামনা করে
  • কিন্তু আপনি কি জানেন যে এর বাইরেও এমন অনেক লক্ষণ রয়েছে যা বলে দেবে আপনার আয়ু কতদিন হবে

Longevity Indication: প্রতিটি মানুষ দীর্ঘ জীবনের (Long Life) কামনা করে। দীর্ঘায়ুর জন্য কেউ জীবনধারার পরিবর্তন আনেন কেউ ব্যায়াম-যোগা করে থাকেন। কিন্তু আপনি কি জানেন যে এর বাইরেও এমন অনেক লক্ষণ রয়েছে যা বলে দেবে আপনার আয়ু (Longevity) কতদিন হবে। একটি গবেষণায় এ বিষয়ে বলা হয়েছে, মায়ের বয়সের সঙ্গে আপনার বয়সের ফারাকের ওপর তা নির্ভর করছে। আর কী লক্ষণ?

সমাজ
একটি ওয়েবসাইটের মতে, লুইসিয়ানা স্টেট এবং বেলর ইউনিভার্সিটির অধ্যাপকরা গবেষণায় দেখেছেন যে সম্প্রদায়গুলি ছোট আকারের, যারা ছোট ব্যবসার দোকান চালাচ্ছে, এমন মানুষদের মৃত্যুর হার কম।

আপনার ব্যক্তিত্ব
একটি সমীক্ষায় বলা হয়েছে, যে পুরুষরা খোলা মনের সঙ্গে কাজ করে অভিজ্ঞতা এবং বিবেক অর্জন করে। এই মানুষগুলি বেশি দিন বাঁচে। যে মহিলারা সহজেই কোনও বিষয় বুঝে যান তারা অনেকদিন বাঁচেন। এমনিতেই মহিলারা পুরুষদের তুলনায় বেশি দিন বাঁচেন।

ডায়েট কেমন
আপনি কী খান এবং আপনি কী পান করেন? আপনার বয়সের সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। যারা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করেন। সেই মানুষগুলো বেশি দিন বাঁচেন।

বিবাহিত জীবন
ডিউক ইউনিভার্সিটির গবেষণায় বলা হয়েছে, বিবাহ একজন ব্যক্তির জীবন বৃদ্ধিতে সাহায্য করে। যাদের দাম্পত্য জীবন সুখের। সেসব মানুষের বয়স বাড়ে।

মায়ের বয়স
একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আপনার জন্মের সময় যদি মায়ের বয়স ২৫ বছর বা তার কম হয়, তাহলে আপনার বেশি দিন বাঁচার সম্ভাবনা রয়েছে কারণ বিজ্ঞানীরা বলছেন, এই বয়সে মায়ের ডিমের গুণমান ভাল থাকে।

Read more!
Advertisement
Advertisement