Advertisement

Mutton Keema Ghugni: চায়ের সঙ্গে জমবে ভাল, পাঁঠার মাংসের ঘুগনি হোক বাড়িতে

বাড়িতে ছোটখাটো চায়ের আড্ডা কিংবা গেট টুগেদারের আসরে ঘুগনি কিন্তু ছোটা প্যাকেজ বড়া ধামাকা হতে পারে। বাঙালির ঘুগনির স্বাদ যে না পেয়েছে, তার জীবনটাই বৃথা। আর সেই ঘুগনির সঙ্গে যদি যোগ হয় পাঁঠার মাংসের কিমা, তাহলে তো স্বর্গসুখ লাভ।

মাংসের কিমার ঘুগনিমাংসের কিমার ঘুগনি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 May 2026,
  • अपडेटेड 6:12 PM IST
  • বাড়িতে ছোটখাটো চায়ের আড্ডা কিংবা গেট টুগেদারের আসরে ঘুগনি কিন্তু ছোটা প্যাকেজ বড়া ধামাকা হতে পারে।

বাড়িতে ছোটখাটো চায়ের আড্ডা কিংবা গেট টুগেদারের আসরে ঘুগনি কিন্তু ছোটা প্যাকেজ বড়া ধামাকা হতে পারে। বাঙালির ঘুগনির স্বাদ যে না পেয়েছে, তার জীবনটাই বৃথা। আর সেই ঘুগনির সঙ্গে যদি যোগ হয় পাঁঠার মাংসের কিমা, তাহলে তো স্বর্গসুখ লাভ। পাঁঠার মাংসের ঘুগনি বানানো কিন্তু খুবই সহজ। সব রকমের ঘুগনির খেতে অসাধারণ, তবে যখন ছোট্ট নরম মাংসের কুচি মুখে পড়ে, তখন যেন নিমেষে খুশি হয়ে যায় মন। তাছাড়া স্বাদও বাড়ে দ্বিগুণ। আসুন শিখে নিন বাঙালির প্রিয় পাঁঠার মাংসের ঘুগনির রেসিপি।  

উপকরণ
মটর, আলু, টমেটো, মটন কিমা, গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচালঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, আদা রসুন ও লঙ্কা বাটা,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো।

পদ্ধতি
মটর সারারাত ভিজিয়ে রাখুন। অন্যদিকে আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিন। প্রেশার কুকারে মটর, আলু, কাঁচালঙ্কা, হলুদ গুঁড়ো, নুন এবং পরিমাণমতো জল নিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে নিন। এদিকে মটন কিমা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিন। কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ভেজে এতে যোগ করুন আদা, রসুন, লঙ্কা বাটা এবং কিমা। মাংস থেকে তেল ছাড়লে সিদ্ধ করা মটর, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে কষাতে থাকুন। প্রয়োজন মতো জল দিন। ঝোল ফুটে উঠলে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে তিরিশ মিনিট রান্না করুন। গ্রেভি মাখা মাখা হয়ে এলে পরিবেশন করুন। পাউরুটি দিয়ে এই ঘুগনি খেতে দারুণ লাগবে। 

Read more!
Advertisement
Advertisement