Advertisement

Posto Bora Recipe: পোস্তর বড়ায় দিন এই উপকরণগুলি, এমন স্বাদ দ্বিতীয় কোথাও পাবেন না

তবে পোস্তের বড়ায় পোস্ত কম লাগবে আবার সুস্বাদুও হবে এভাবে বানান। এর জন্য বিশেষ কিছু উপকরণ লাগবে। এর স্বাদ মুখে লেগে থাকবে। কীভাবে বানাবেন জানুন। 

পোস্তর বড়াপোস্তর বড়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2026,
  • अपडेटेड 7:48 PM IST

পোস্তের দামে আগুন। তাই বলে কি এক আধ দিন পোস্তের বড়া খাবেন না? তবে পোস্তের বড়ায় পোস্ত কম লাগবে আবার সুস্বাদুও হবে এভাবে বানান। এর জন্য বিশেষ কিছু উপকরণ লাগবে। এর স্বাদ মুখে লেগে থাকবে। কীভাবে বানাবেন জানুন। 

উপকরণ
৫০ গ্রাম পোস্ত
পেঁয়াজ
কাঁচালঙ্কা
চালের গুঁড়ো
শুকনো মুড়ির গুঁড়ো
স্বাদ মতো নুন
চিনি
তেল
লঙ্কার গুঁড়ো

পদ্ধতি

  • ৫০ গ্রাম পোস্ত নিন। অল্প জল দিয়ে পোস্ত এক ঘণ্টা ভিজিয়ে রাখুন।
  • মিক্সার গ্রাইন্ডার ভেজানো পোস্ত একটা কাঁচালঙ্কা নুন ও চিনি সব দিয়ে ভালো করে বেটে নিন।
  • পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিন।
  • বাটা পোস্তর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শুকনো মুড়ি বাটা, ভাজা চিনে বাদাম বাটা, চালের গুঁড়ো সব দিয়ে ভাল করে মেখে নিন।
  • মাখা অংশগুলো থেকে ছোট ছোট বলের মত করে হাত দিয়ে গোল গোল করে বানিয়ে নিন।
  • এরপর এক এক করে তেলে ভেজে নিন।
     

Read more!
Advertisement
Advertisement