Advertisement

Rabindranath Tagore Quotes: পঁচিশে বৈশাখ সকলের সঙ্গে শেয়ার করুন রবি ঠাকুরের এসব উক্তি

Quotes by Rabindranath Tagore: প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী উদযাপন হয় স্কুল- কলেজ, পাড়ায়- পাড়ায়। প্রায় মাস খানেক আগে থেকে চলে তার প্রস্তুতি। এটি যেন কোনও উৎসবের থেকে কোনও অংশে কম না।

রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তিরবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 May 2026,
  • अपडेटेड 7:46 PM IST

বাঙালির মনে- প্রাণে, সুখে-দুঃখে, উৎসবে সবেতেই রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। বাঙালির আত্মার সঙ্গে মিশে আছেন  গুরুদেব। পঁচিশে বৈশাখ বাঙালির গুরুত্বপূর্ণ দিন। প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী (Rabindra Jayanti) উদযাপন হয় স্কুল- কলেজ, পাড়ায়- পাড়ায়। প্রায় মাস খানেক আগে থেকে চলে তার প্রস্তুতি। এটি যেন কোনও উৎসবের থেকে কোনও অংশে কম না। এই পঁচিশে বৈশাখে সোস্যাল মিডিয়ার সাহায্যে শেয়ার করতে পারেন কবিগুরুর কিছু উক্তি, যা আজও প্রাসঙ্গিক।   

রবি ঠাকুরের উক্তি 

* "যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।" 

* "আছে দু:খ, আছে মৃত্যু,বিরহদহন লাগে। তবুও শান্তি,তবু আনন্দ, তবু অনন্ত জাগে…" 

* "চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস শর্বরীব সুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি।" 

 

* "আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা।" 

* "সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।"

* "প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।" 

* "আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই।"

* "নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।"

* "লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই।"

* "হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান,

    অপমানে হতে হবে তাহাদের সবার সমান! 

        মানুষের অধিকারে
  
        বঞ্চিত করেছ যারে,
  সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
 অপমানে হতে হবে তাহাদের সবার সমান।"

* "নিজের গুণহীনতার বিষয়ে অনভিজ্ঞ এমন নির্গুণ শতকরা নিরেনব্বই জন, কিন্তু নিজের গুণ একেবারে জানে না এমন গুণী কোথায়?"

Advertisement

* "সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি।" 

* "এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়।"

* "সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙ্গিয়ে পথ সংক্ষেপ করতে চায় – বিলম্ব তারই অদৃষ্টে আছে।"

* "যথার্থ অধিকার থেকে মানুষ নিজের দোষে ভ্রষ্ট হয়।" 
 

Read more!
Advertisement
Advertisement