Advertisement

Side Effect Of Brinjal: বেগুনের ছালে থাকা রাসায়নিক 'বিষ'? গবেষণা যা বলছে...

Side Effect Of Brinjal: বাঙালি বাড়িতে ভাত-ডাল বা খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা খুবই সাধারণ একটি খাবার। অথবা নিম পাতা ও বেগুন ভাজা খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা নেহাত কম। এছাড়া শীতকালে বেগুন পোড়া আর রুটি খেতে আমরা সকলেই কম-বেশি ভালোবাসি। যদিও বেগুনের অপকারিতা খুব কম। কিন্তু অতিরিক্ত পরিমাণে বেগুন খেলে শরীরের কিছু ক্ষতি হতে পারে।

বেগুনের পার্শ্বপ্রতিক্রিয়াবেগুনের পার্শ্বপ্রতিক্রিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2023,
  • अपडेटेड 3:06 PM IST
  • বাঙালি বাড়িতে ভাত-ডাল বা খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা খুবই সাধারণ একটি খাবার। অথবা নিম পাতা ও বেগুন ভাজা খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা নেহাত কম। এছাড়া শীতকালে বেগুন পোড়া আর রুটি খেতে আমরা সকলেই কম-বেশি ভালোবাসি।

বাঙালি বাড়িতে ভাত-ডাল বা খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা খুবই সাধারণ একটি খাবার। অথবা নিম পাতা ও বেগুন ভাজা খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা নেহাত কম। এছাড়া শীতকালে বেগুন পোড়া আর রুটি খেতে আমরা সকলেই কম-বেশি ভালোবাসি। যদিও বেগুনের অপকারিতা খুব কম। কিন্তু অতিরিক্ত পরিমাণে বেগুন খেলে শরীরের কিছু ক্ষতি হতে পারে।

অ্যালার্জি
অনেকের বেগুন খেলে অ্যালার্জি হয়। তাই তাঁদের বেগুন না খাওয়াই উচিত। অনেকের ছোটবেলা থেকেই বেগুনে অ্যালার্জি আছে । বেগুন খেলে অনের, শ্বাসকষ্ট, চোখ মুখ ফুলে যাওয়া,  এবং চুলকানি দেখা দিতে পারে।

কিডনিতে পাথর
বেগুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। অর্থাৎ অতিরিক্ত বেগুন খেলে কিডনিতে পাথর হতে পারে। তাই কিডনি সংক্রান্ত কোনও সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই বেগুন খাওয়া উচিত। 

আয়রনের ঘাটতি
বেগুনের খোসায় নাসুনিন নামের একটি রাসায়নিক পাওয়া যায়। যা অ্যান্থোসায়ানিন। এটি আয়রনের সঙ্গে আবদ্ধ হয় এবং আয়রনকে কোষ থেকে অপসারণ করে। এতে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। 

বিষ
বেগুনে প্রাকৃতিক টক্সিন পাওয়া যায় যাকে সোলানাইন বলে। আলু এবং টমেটোতেও সোলানাইন পাওয়া যায়।  খুব বেশি বেগুন খেলে এই টক্সিন প্রভাব ফেলতে পারে, তবে এর প্রভাব থাকবে এমন কোনও গ্যারান্টি নেই। খুব কম মানুষের মধ্যে এই বিষের প্রভাব আছে। এই পরিস্থিতিতে বেগুন খাওয়ার পর যদি বমি, বমি বমি ভাব এবং তন্দ্রা অনুভব করলে, তাহলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

Read more!
Advertisement
Advertisement