Advertisement

Sooji Malpua: সুজির শুকনো মালপোয়া, যখন তখন বানান; দুর্দান্ত হবে মিষ্টিমুখ

যখন তখন বানিয়ে নিতে পারবেন সহজেই। খুবই সহজ রেসিপি। খাওয়ার শেষে মিষ্টিমুখ করতে চাইলে এর জুরি মেলা ভার। কী কী উপকরণে বানাবেন? দেখে নিন।

মালপোয়ামালপোয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jul 2026,
  • अपडेटेड 7:41 PM IST

অনেক তো ময়দার মালপোয়া খেয়েছেন। এবার সুজির মালপোয়া খেয়ে দেখুন। যখন তখন বানিয়ে নিতে পারবেন সহজেই। খুবই সহজ রেসিপি। খাওয়ার শেষে মিষ্টিমুখ করতে চাইলে এর জুরি মেলা ভার। কী কী উপকরণে বানাবেন? দেখে নিন।

উপকরণ
সুজি
আটা
সুজি
দুধ
মৌরি
চিনি
নুন
ঘি
তেল
পরিমাণ মতো ড্রাইফ্রুটস

পদ্ধতি
প্রথমে একটি পাত্রে সুজি, আটা, ময়দা, মৌরি, নুন, ব্যাকিং পাউডার আর ৪-৫ টেবিল চামচ চিনি দিয়ে। ভালো করে মিশিয়ে নিয়ে ২ কাপ হালকা গরম দুধ একটু একটু করে ঢেলে দিয়ে মিশিয়ে নিতে হবে।  তারপর ভালো করে ঢাকা দিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। ১০ মিনিট হয়ে এলে ব্যাটার এর ঢাকা খুলে নেড়ে নিয়ে কড়াই বা প্যানে তেল আর ঘি দিয়ে গরম হয়ে এলে ব্যাটার দিয়ে গোল গোল আকারে ভেজে নিন। একটু একটু করে তেল ছড়িয়ে দেখবেন তা ফুলে উঠবে। এক পাশ লাল হয়ে এলে উল্টিয়ে দিয়ে আর এক পাশ ভেজে নিন। ভাজা হয়ে গেলে এক এক করে পরিবেশন করুন।

Read more!
Advertisement
Advertisement