Advertisement

Soya Chap Recipe: হুবহু রেস্তোরাঁর মতো স্বাদ হবে সোয়াচাঁপের, ঘরে থাকা উপকরণেই কেল্লাফতে

রুটি বা পরোটার সঙ্গে এটি খেলে মাংস ভুলে যাবেন। বাড়িতে শুধু সোয়াচাঁপ কিনে আনুন। বাকি রেস্তোরাঁর মতো রান্নাটা নিজেই করে নিন।

সয়া চাঁপসয়া চাঁপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2026,
  • अपडेटेड 7:29 PM IST

সোয়াচাঁপ যে কোনও মাছ, মাংসকে হার মানায়। বাড়িতে থাকা উপকরণেই বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের সোয়াচাঁপ। রুটি বা পরোটার সঙ্গে এটি খেলে মাংস ভুলে যাবেন। বাড়িতে শুধু সোয়াচাঁপ কিনে আনুন। বাকি রেস্তোরাঁর মতো রান্নাটা নিজেই করে নিন।

উপকরণ
সোয়াচাঁপ
ঘি
দই
চাট মশলা
পেঁয়াজ কুচি
রসুন
আদা
টমেটো
কাঁচা লঙ্কা
হলুদ গুঁড়ো
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
ছোট এলাচ
লবঙ্গ
দারচিনি
তেল
নুন

পদ্ধতি
সোয়াচাঁপ ফ্রোজেন থাকে। ওটা আগে স্বাভাবিক তাপমাত্রায় রাখুন। এরপর কাঠি থেকে সোয়াচাপ বেরিয়ে আসবে। তারপর এক ইঞ্চি চওড়া করে কেটে কড়াইতে তেল গরম করে হালকা বাদামি রঙ ধরা অবদি ভাজুন। কম আঁচে সোয়া ভাজলে ভাল ভাজা হবে। ধীরে ধীরে ওর স্তর গুলো আলগা হয়ে যাবে। এতে রান্নার সময় মশলা ভালো ঢুকবে।

সোয়া চাঁপ ভেজে তুলে তাতে ঘি, দই ও চাট মশলা মাখিয়ে মিনিট ১৫-২০ রেখে দিন।

এরপর কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, টমেটো, আদা ও রসুন বাটা দিন। এরপর হলুদ, ধনে, জিরে ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল করে কষান। লঙ্কার গুঁড়ো দিন। অল্প জল দিয়ে মশলা কষিয়ে এক এক করে চাঁপগুলো দিয়ে ঢিমে আঁচে রান্না করতে থাকুন। শেষে গরম মশলা ও ঘি দয়ে নামিয়ে নিন। একচু পরোটা ভেজে এর সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগবে।

Read more!
Advertisement
Advertisement