Advertisement

Sunglass Cleaning Tips: সানগ্লাসের কাচে ঘাম, ময়লা জমে নোংরা হয়েছে? ঘরোয়া উপায়েই হবে ঝকঝকে

গরমকাল হোক শীতকাল, রোদ মানেই চোখে সানগ্লাস থাকা মাস্ট। রোজ রোজ এই সানগ্লাস ব্যবহার করতে করতে অনেক সময়ই চশমার কাচে জমতে থাকে ধূলো, ঘাম, জলের দাগ। ময়লা জমলে কাচ অপরিচ্ছন্ন হয়ে যায়, তখন আর স্পষ্ট দেখা যায় না! সমস্যা মেটাতে অনেকেই কাপড় দিয়ে কাচ মুছে নেন! কিন্তু এটা একেবারেই ভুল পদ্ধতি।

সানগ্লাস পরিষ্কার করার ঘরোয়া টিপসসানগ্লাস পরিষ্কার করার ঘরোয়া টিপস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Sep 2026,
  • अपडेटेड 5:44 PM IST
  • গরমকাল হোক শীতকাল, রোদ মানেই চোখে সানগ্লাস থাকা মাস্ট।

গরমকাল হোক শীতকাল, রোদ মানেই চোখে সানগ্লাস থাকা মাস্ট। রোজ রোজ এই সানগ্লাস ব্যবহার করতে করতে অনেক সময়ই চশমার কাচে জমতে থাকে ধূলো, ঘাম, জলের দাগ। ময়লা জমলে কাচ অপরিচ্ছন্ন হয়ে যায়, তখন আর স্পষ্ট দেখা যায় না! সমস্যা মেটাতে অনেকেই কাপড় দিয়ে কাচ মুছে নেন! কিন্তু এটা একেবারেই ভুল পদ্ধতি। এতে কাচের দফারফা হয়, কাচে আঁচড় পড়ে, কোটিং উঠে যায়! তাহলে কী দিয়ে পরিষ্কার করলে কাচ হবে একদম নতুনের মতো ঝকঝকে? রইল সানগ্লাস পরিষ্কার করার কিছু সহজ-সরল টিপস। 

বাসন মাজার লিক্যুইড সাবান
কাচ পরিষ্কারের সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হল হালকা কোনও লিক্যুইড সাবান আর জল দিয়ে চশমার কাচ পরিষ্কার করে নিন। আঙুলের ডগায় সামান্য মাইল্ড বাসন মাজার লিক্যুইড সাবান নিয়ে কাচের দুইপাশে আলতো করে ঘষে নিন। এরপর একটা মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিন, সানগ্লাসের কাচ হবে নতুনের মতো।

বেকিং সোডা ও জল
এক চা চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার তুলো বা নরম সুতির কাপড়ে সেই পেস্ট নিয়ে সানগ্লাসের কাচে গোল করে হালকা হাতে ১-২ মিনিট ঘষুন। তারপর ঠান্ডা জলে ধুয়ে মুছে নিন। কাচ ঝকঝকে হয়ে যাবে।

স্পেশাল লেন্স ক্লিনার
যদি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে না চান, তাহলে চশমার দোকানে লেন্স পরিষ্কার করার জন্য স্প্রে পাওয়া যায়। এটি সরাসরি কাচে স্প্রে করে মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিলে কাচ ঝলমল করে উঠবে।

টুথপেস্ট
চশমার কাচ সাধারণ জলে একটু ধুয়ে নিন। তার পরে নরম কাপড়ে টুথপেস্ট লাগিয়ে তা দিয়ে কাচ পরিষ্কার করুন।

কার ওয়াক্স
কাচে যদি খুব সূক্ষ্ম আঁচড় বা স্ক্র্যাচ পড়ে, তাহলে তরল কার ওয়াক্স বেশ কার্যকর। অল্প ওয়াক্স লেন্সের উপর লাগিয়ে নরম মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিন। দাগ গায়েব হবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement