Advertisement

Pabda Recipe: বর্ষার দুপুর জমে যাবে, এভাবে বানান পাবদার তেলঝাল

মাছ ছাড়া একটা দিনও চলে না বাঙালির। বর্ষায় বাজারে মাছের পরিমাণও বেড়ে যায় অনেকটাই। ইলিশ যার মধ্যে অন্যতম। তবে সবসময় ইলিশ কেনা আমাদের সকলের পক্ষে সম্ভব হয় না। তাই আজ আমরা আপনাদের পাবদা মাছের দারুণ একটা রেসিপির কথা বলব। যা খেলে আপনিও আঙুল চাটতে থাকবেন।

পাবদা মাছপাবদা মাছ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jun 2025,
  • अपडेटेड 6:24 PM IST

মাছ ছাড়া একটা দিনও চলে না বাঙালির। বর্ষায় বাজারে মাছের পরিমাণও বেড়ে যায় অনেকটাই। ইলিশ যার মধ্যে অন্যতম। তবে সবসময় ইলিশ কেনা আমাদের সকলের পক্ষে সম্ভব হয় না। তাই আজ আমরা আপনাদের পাবদা মাছের দারুণ একটা রেসিপির কথা বলব। যা খেলে আপনিও আঙুল চাটতে থাকবেন।

পাবদা মাছ খুবই জনপ্রিয়। এর পায়লা ঝোলও খেতে বেশ ভাল লাগে পারদা একটি উচ্চমূলাযুক্ত, অত্যন্ত সুস্বাদু জনপ্রিয় মাছ। এই মাছটির অতুলনীয় স্বাদ-গন্ধ এবং স্বল্প কাঁটাযুক্ত হওয়ায় বিশেষভাবে সমাদৃত ও বাজারে এর চাহিদা অপরিসীম। পাবদা মাছ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার রিশেষ করে জরজ, রাংলাদেশ এবং মায়ানমারের নদী, পুকুর এবং হ্রদের মতো মিষ্টি জনে পাওয়া যায়। এই মাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। জানুন গুণাগুণ।

উপকরণ
৫টি পাবদা মাছ, ১ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, ২ চামচ রসুন কুচি, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, আধকাপ টম্যাটো পিউরি, চেরা কাঁচালঙ্কা, আধকাপ ধনেপাতা।

প্রণালী
মাছগুলি ভালো করে ধুয়ে প্রথমে নুন-হলুদ মাখিয়ে নিন। এ বার একটি পাত্রে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টোম্যাটো পিউরি, থেঁতো করা রসুন এবং ১ টেবিল চামচ সর্ষের তেল ভাল করে মিশিয়ে রাখুন। এ বার কড়াইয়ে সর্ষের তেল গরম হলে মাছ ভেজে তুলে নিন। মাছ ভাজার তেলের মধ্যেই কাঁচালঙ্কা এবং মশলার মিশ্রণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। স্বাদমতো নুন দিন। ভালো করে কষে এলে মাছগুলি ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিন। মিনিট দুয়েক ফুটিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা এবং সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন।

পাবদা মাছের পুষ্টিগুণ
পাবদা মাছের জলীয় অংশ ৭৫০ গ্রাম, খনিজ পদার্থ ৯৪ গ্রাম, ক্যালসিয়াম ১৯০ মিলিগ্রাম, প্রোটিন বা আমিষ ১৮:৯ গ্রাম, চর্বি ২৪ গ্রাম, কার্বোহাইড্রেট ৩.৯ গ্রাম, ভিটামিন সি ১৫ দিলিগ্রাম, লোহ বা ব্যায়রন ৯০ মিলিগ্রাম, এনাজি ১০৬ কিলোক্যালারি।

Advertisement
Read more!
Advertisement
Advertisement