Advertisement

Pepe Ghonto Recipe: যে খায় না সেও হাত চেটে খাবে, বাঙালি বাড়ির নিরামিষ পেঁপে ঘণ্ট, RECIPE

পেঁপের কোনও পদই তাঁদের পছন্দ নয়। পাতে পেঁপে পড়লে তাঁরা রে রে করে ওঠেন। সেইসব মানুষদের জন্য পেঁপের নিরামিষ ঘণ্ট। যাঁরা পছন্দ করেন না, তাঁরাও হাত চেটে খাবেন এই নিরামিষ পেঁপের ঘণ্ট।

নিরামিষ পেঁপের ঘণ্টনিরামিষ পেঁপের ঘণ্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Sep 2026,
  • अपडेटेड 6:29 PM IST
  • বাঙালি হেঁশেলে অনেক ধরনের নিরামিষ খাবার হয়ে থাকে।

চলছে গণেশ পুজোর সময়। আর এইসব পুজোর সময়গুলিতে অনেকেই নিরামিষ খাবার খেতে পছন্দ করেন। বাঙালি হেঁশেলে অনেক ধরনের নিরামিষ খাবার হয়ে থাকে। তবে অনেকেই পেঁপে খেতে একেবারে পছন্দ করেন না। পেঁপের কোনও পদই তাঁদের পছন্দ নয়। পাতে পেঁপে পড়লে তাঁরা রে রে করে ওঠেন। সেইসব মানুষদের জন্য পেঁপের নিরামিষ ঘণ্ট। যাঁরা পছন্দ করেন না, তাঁরাও হাত চেটে খাবেন এই নিরামিষ পেঁপের ঘণ্ট। বানানো খুবই সহজ এবং এটি ভাত ও রুটি দুটোর সঙ্গেই খাওয়া যায়। রইল পেঁপের নিরামিষ ঘণ্টের রেসিপি। 

কী কী লাগবে?
কাঁচা পেঁপে: ১টি ( মাঝারি সাইজের, কুচানো বা ছোট টুকরো করা)
আলু: ১টি (ছোট টুকরো করা)
মুগ ডাল বা ভেজে রাখা ডালের বড়ি আধ কাপ
জিরে গুঁড়ো: ১ চা চামচ
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো বা চেরা কাঁচা লঙ্কা: স্বাদমতো
তেজপাতা: ১টি
শুকনো লঙ্কা: ১টি
গোটা জিরে: আধ চা চামচ
আদা বাটা: ১ চা চামচ
নুন ও চিনি: স্বাদমতো
সর্ষের তেল বা ঘি: রান্নার জন্য পরিমাণমতো

প্রণালী
প্রথমে কাঁচা পেঁপে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিন (অথবা ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিতে পারেন)
কড়াইতে তেল গরম করে বড়িগুলো বা মুগ ডাল লালচে করে ভেজে তুলে রাখুন
ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিন
ফোড়ন থেকে গন্ধ বের হলে আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন
এবার কুচিয়ে রাখা পেঁপে এবং আলু-মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। 
স্বাদমতো নুন ও হলুদ দিন। পেঁপে ও আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে রাখুন।
সেদ্ধ হয়ে জল শুকিয়ে এলে ভেজে রাখা বড়িগুলো ভেঙে বা গোটা দিয়ে দিন কিংবা মুগ ডাল দিয়ে দিন। 
সামান্য মিষ্টি (চিনি) ও চেরা কাঁচা লঙ্কা দিন।
মাখা মাখা হয়ে এলে এবং পেঁপে গলে ঘন্ট পাকিয়ে এলে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement