Advertisement

Bandhakopir Ghonto: ভোগের খিচুড়ির সঙ্গে থাক নিরামিষ বাঁধাকপির ঘণ্ট, রইল RECIPE

পুজোর ভোগে খিচুড়ি ও লাবড়া খেতেই দারুণ লাগে। কিন্তু অনেকে আবার নানারকম সব্জি দিয়ে এমন ঘ্যাঁট খেতে পছন্দ করেন না। আবার কারোর কারোর ল্যাবড়ার মধ্যে থাকা কিছু সবজি নিয়ে সমস্যা রয়েছে। তাহলে ভোগের খিচুড়ির সঙ্গে রাঁধতে পারেন নিরামিষ বাঁধাকপি ঘণ্ট।

বাঁধাকপির রেসিপিবাঁধাকপির রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Oct 2026,
  • अपडेटेड 5:06 PM IST
  • তাহলে ভোগের খিচুড়ির সঙ্গে রাঁধতে পারেন নিরামিষ বাঁধাকপি ঘণ্ট।

পুজোর ভোগে খিচুড়ি ও লাবড়া খেতেই দারুণ লাগে। কিন্তু অনেকে আবার নানারকম সব্জি দিয়ে এমন ঘ্যাঁট খেতে পছন্দ করেন না। আবার কারোর কারোর ল্যাবড়ার মধ্যে থাকা কিছু সবজি নিয়ে সমস্যা রয়েছে। তাহলে ভোগের খিচুড়ির সঙ্গে রাঁধতে পারেন নিরামিষ বাঁধাকপি ঘণ্ট। এই পদটি অনেকেই মাছের মাথা দিয়ে রাঁধেন। তবে পুজোআচ্চার দিনে নিরামিষ এই পদটি খেতেও মন্দ লাগে না। রইল রেসিপি।

উপকরণ
বাঁধাকপি: ১টি
আলু: ২টি
টমেটো: ১টি
কাঁচালঙ্কা: ২-৩টি
আদাবাটা: ১ টেবিল চামচ
তেজপাতা: ১টি
গোটা জিরে: আধ চা চামচ
কড়াইশুঁটি: আধ কাপ
গরমমশলা: আধ চা চামচ
নুন: পরিমাণমতো
চিনি: পরিমাণমতো
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
ধনে গুঁড়ো: আধ চা চামচ
জিরে গুঁড়ো: আধ চা চামচ
সর্ষের তেল: ৪
ঘি: ১ টেবিল চামচ

কী ভাবে রাঁধবেন?

কড়াইতে তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিন।

সামান্য নাড়াচাড়া করে এ বার দিয়ে দিন টমেটো কুচি। নুন এবং চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন।

তেল ছাড়তে শুরু করলে ডুমো করে কাটা আলুটা দিয়ে দিন।

আলু সেদ্ধ হয়ে এলে দিয়ে দিন মিহি করে কাটা বাঁধাকপি।

হলুদ, ধনে, জিরে দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিন।

বাঁধাকপি জল ছাড়তে শুরু করলে কড়াইয়ের মুখ ঢেকে রেখে দিন।

এ বার দিয়ে দিন কড়াইশুটি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গরমমশলা ছড়িয়ে দিন।

পুরো বিষয়টা মাখো মাখো হয়ে এলে উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে ফেলুন।

খিচুড়ি কিংবা ফুলকো লুচি, দুইয়ের সঙ্গেই জমে যাবে বাঁধাকপির ঘণ্ট।

Read more!
Advertisement
Advertisement