Advertisement

Salad Recipe: চকচক করবে স্কিন, ডায়েটে রাখুন ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই ৫ রকমের স্যালাড

প্রায়শই দামি ক্রিম লাগিয়ে ত্বক উজ্জ্বল করার চেষ্টা করি আমরা। স্কিনকেয়ারের জন্য হাজার হাজার টাকা খরচ না করে ডায়েটে রাখতে পারেন ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই ৫ রকমের স্যালাড। তাতেই হবে কেল্লাফতে।

স্যালাডের রেসিপিস্যালাডের রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 May 2026,
  • अपडेटेड 2:01 PM IST
  • দামি ক্রিম লাগিয়ে ত্বক উজ্জ্বল করার চেষ্টা করি আমরা
  • স্কিনকেয়ারের জন্য হাজার হাজার টাকা খরচ
  • ডায়েটে রাখতে পারেন ৫ ধরনের স্যালাড

উজ্জ্বল, দাগহীন, চকচকে ত্বক কে না চায়। এর জন্য অনেকেই দামি ক্রিম কিংবা পার্লারে অর্থ ব্যয় করেন। কিন্তু জানেন কি মুখের আসল উজ্জ্বলতা দামি পণ্য থেকে নয় বরং খাবার থেকেই আসে। আমর যা খাই তার সরাসরি প্রভাব আমাদের মুখের উপরই পড়ে। তাই যদি প্রাকৃতিক ভাবে ত্বক উজ্জ্বল করতে চান, তবে খাদ্যাভ্যাসে মনোযোগ দিতে হবে। এমন কিছু স্যালাড আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন, যা আপনার ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করবে। 

বিটরুট রেডিয়েন্স স্যালাড: বিটরুট শরীরকে ডিটক্সিফাই করতে এবং মুখ উজ্জ্বল করতে সাহায্য করে। এই স্যালাডটি তৈরি করতে আধ কাপ গ্রেট করা বিটরুট নিন। এর সঙ্গে ১ টেবিল চামচ দই, লেবু এবং সামান্য ধনে পাতা যোগ করুন। এটি ব্রেটফাস্টে অথবা দুপুরে বা রাতের খাবারের সঙ্গে খেতে পারেন। প্রতিদিন এই স্যালাড খেলে রক্ত পরিশুদ্ধ হয় এবং মুখে গোলাপী আভা আসে। 

অ্যাভোকাডো গ্লো স্যালাড: অ্যাভোকাডোতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখতে সাহায্য করে। এই স্যালাডটি তৈরি করতে অর্ধেক অ্যাভোকাডো নিন, এর সঙ্গে কিছু কাটা চেরি, টমেটো ও লেটুস যোগ করুন এবং অলিভ অয়েল ছড়িয়ে দিন। নিয়মিত এই স্যালাডটি খেলে ত্বক নরম ও উজ্জ্বল হয়ে উঠতে পারে। 

শসা-পুদিনার স্যালাড: গ্রীষ্মকালে ত্বককে ঠান্ডা ও আর্দ্র রাখা অপরিহার্য। এই স্যালাডটি তৈরি করতে শসার টুকরোর সঙ্গে তাজা পুদিনা, লেবুর রস এবং সামান্য তিল মেশান। এই স্যালাডটি ফোলাভাব কমাতে এবং ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। 

বেরি অ্যান্টিঅক্সিডেন্ট স্যালাড: বেরিতে এমন কিছু যৌগ থাকে যা বার্ধক্যের প্রভাব কমাতে সাহায্য করে। এই স্যালাডটি তৈরি করতে বিভিন্ন ধরনের বেরি (স্ট্রবেরি বা ব্ল্যাকবেরি), পালং শাক, আখরোট এবং চিয়া সিডসের সঙ্গে মেশান। এই স্যালাডটি শরীরকে কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বককে টানটান ও তারুণ্যময় রাখতে সহায়ক। 

Advertisement

গাজর ও কমলার স্যালাড: ভিটামিন সি ত্বক মেরামত করতে এবং এর গঠন উন্নত করতে সাহায্য় করে। এই স্যালাডটি তৈরি করতে কুচনো গাজরের সঙ্গে কমলার টুকরো, কিছু কিশমিশ এবং কমুড়োর সিড মেশান। এই স্যালাডটি নিস্তেজ ও প্রাণহীন ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। 

 

Read more!
Advertisement
Advertisement