Advertisement

Payesh Recipe: চাল বাদ নিন, লাউ দিয়ে পায়েস বানালে বাটির পর বাটি খাবেন

জন্মদিন হোক বা অন্য কোনও শুভদিন বাঙালি বাড়িতে পায়েস তৈরি হবেই। তবে পায়েস এমনিও যে কোনও অনুষ্ঠান বা পুজোর সময়েও তৈরি করা হয়ে থাকে। অনেকে সিমুইয়ের পায়েসও তৈরি করে।

লাউয়ের পায়েসলাউয়ের পায়েস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 May 2026,
  • अपडेटेड 5:48 PM IST
  • জন্মদিন হোক বা অন্য কোনও শুভদিন বাঙালি বাড়িতে পায়েস তৈরি হবেই।

জন্মদিন হোক বা অন্য কোনও শুভদিন বাঙালি বাড়িতে পায়েস তৈরি হবেই। তবে পায়েস এমনিও যে কোনও অনুষ্ঠান বা পুজোর সময়েও তৈরি করা হয়ে থাকে। অনেকে সিমুইয়ের পায়েসও তৈরি করে। কিন্তু যদি একটু স্বাদ বদলাতে চান তাহলে চালের বদলে লাউয়ের ব্যবহার করতে পারেন। মাত্র কয়েক মিনিটেই তৈরি হবে এই লাউয়ের পায়েস। এই পায়েস স্বাস্থ্যকর আর বানানো খুবই সহজ।  

যা যা লাগবে
লাউ ২ টি, ঘি ৪ চা চামচ, তেজপাতা ২, ছোটো এলাচগুঁড়া ৫-৬টি, ২ লিটার দুধ, ১টি লাউ ৭৫০ গ্রাম, চিনি ২ কাপ, কাজু ও কিশমিশ স্বাদমতো।

পদ্ধতি
প্রথমে লাউগুলি সুন্দরভাবে কুচিয়ে নিন। প্যানেতে ঘি গরম করে নিছে তেজপাতা ও এলাচ দিয়ে, অল্প একটু ভেজে নিতে হবে। 
দুধ ফুটতে দিতে হবে। ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে সমানে নাড়তে হবে, এর সঙ্গে খোয়াক্ষীর দিতে পারেন। 
লাউগুলি জলে সেদ্ধ করে নিন। লাউকুচোগুলি সেদ্ধ করে শুকনো করে নিন, এবার অল্প ঘি দিয়ে ভেজে নিন। 
এরপর দুধের সঙ্গে ক্ষীর এবং লাউতে চিনি মিশিয়ে দিন। মিশ্রণটি একটু ঘন হয়ে এলে নামিয়ে নেবেন। ঠান্ডা হলে পরিবেশন করুন।

Read more!
Advertisement
Advertisement