
Diabetes Test At Home: যদি কোনও ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হন, তবে তিনি সবসময় চিন্তিত থাকেন যে তার রক্তে সুগারের মাত্রা বেড়েছে কি না, তাকে নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। ডায়াবেটিস রোগীদের শরীর হয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি করে না বা সঠিকভাবে তৈরি ইনসুলিন ব্যবহার করতে সক্ষম হয় না, যার কারণে প্রায়শই সুগারের মাত্রা বাড়তে থাকে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা যদি নিজের স্বাস্থ্যের বিশেষ যত্ন না নেন তবে এর থেকে আরও অনেক রোগ দেখা দিতে শুরু করে। যেমন হার্ট অ্যাটাক, কিডনি রোগ, লিভারের রোগ ইত্যাদি।
নিয়মিত ব্লাড সুগার টেস্ট করুন
নিয়মিত রক্ত পরীক্ষা করে বড় বড় সমস্যা এড়ানো যায়। আগে ডায়াবেটিস রোগীদের প্যাথলজি ল্যাবে গিয়ে এ ধরনের পরীক্ষা করাতে হতো, কিন্তু প্রযুক্তির উন্নয়নের কারণে আজকাল বাজারে অনেক পোর্টেবল ব্লাড গ্লুকোজ মিটার রয়েছে, যার সাহায্যে আপনি ঘরে বসেই সুগার পরীক্ষা করতে পারবেন। আসুন, আজ আমরা আপনাকে জানাব সুগার টেস্ট করার সেরা সময় এবং আপনার সুগার লেভেল কেমন হওয়া উচিত।
রক্তে সুগারের পরীক্ষা কখন করবেন?
যদিও নিয়মিত পর্যবেক্ষণ রাখতে আপনি দিনে কয়েকবার রক্তে সুগারের মাত্রা পরীক্ষা করতে পারেন, তবে এটি করার আগে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করা খুব গুরুত্বপূর্ণ। যদিও সাধারণত কখন পরীক্ষা করা উচিত আমরা আপনাকে তা জানাচ্ছি।
কত হওয়া উচির সুগার লেভেল?
আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন (ADA) অনুযায়ী খাবার আগে আমার সুগারের মাত্রা ৮০ থেকে ১৩০ mg/dL হওয়া উচিত। ADA অনুসারে, আপনার রক্তে সুগার খাওয়ার ২ ঘন্টা পরে ১৮০ mg/dL হওয়া উচিত।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য ঘরোয়া প্রতিকার এবং সাধারণ তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এটি গ্রহণ করার আগে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)