Advertisement

Valentine's Day 2021: ভালবাসার দিনে এই ৩ রাশি একটু ভেবে প্রস্তাব দিন, জানুন আপনার প্রেম ভাগ্য

চলে এল ভ্যালেনটাইন্স ডে (Valentine's Day 2021)। প্রেমের দিন। রাশিচক্র বলছে, এই বছর ভ্যালেনটাইন্স ডে-তে কেউ কেউ পাবেন নিজের জীবনসঙ্গী। আবার যাঁরা আগে থেকেই সম্পর্কে আছেন, তাঁদের মধ্যে কারও কারও বোঝাপড়া আরও মজবুত হবে। চলুন জেনে নেওয়া যাক এই বছর ভ্যালেনটাইন্স ডে কেমন যাবে আপনার। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2021,
  • अपडेटेड 8:53 AM IST
  • কর্কট কাউকে ভালবাসলে বিয়ের প্রস্তাব দিন
  • বৃশ্চিক সৃজনশীলতার মাধ্যমে সঙ্গীকে খুশি করতে পারবেন
  • কুম্ভ প্রেমের প্রস্তাব দিতে চাইলে আপাতত স্থগিত রাখুন


মেষ - ভালোবাসার দিনটা এই রাশির জাতক জাতিকাদের মিশ্র যাবে। কাজের জায়গায় প্রেমের প্রস্তাব পেতে পারেন বা আপনিও কাউকে প্রেম নিবেদন করতে পারেন। যাঁরা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাঁরা নিজের সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। 

বৃষ - ভ্যালেনটাইন্স ডে এই রাশির জাতক জাতিকাদের ভালোই কাটবে। মনের মতো ভালবাসা পেতে পারেন। যদি কাউকে প্রেম নিবেদনের কথা ভাবছেন তাহলে আগে তাঁর বিষয়ে ভাল করে জেনে নিন। প্রেমের বিষয়ে তাড়াহুড়ো কার ঠিক নয়। 

মিথুন - এবারের ভ্যালেনটাইন্স ডে আপনার জন্য বিশেষ হতে চলেছে। যাঁরা ভালবাসা পাওয়ার চেষ্টা করছেন তাঁদের মনোবাসনা পূর্ণ হতে পারে। এবার নিখাদ প্রেমে এবং দামি কোনও উপহার আপনি পেতে পারেন। 

কর্কট - ভালই যাবে ভ্যালেনটাইন্স ডে। যদি কাউকে ভালবাসেন তবে এবার তাঁকে বিয়ের প্রস্তাব দিতেই পারেন। যদি সম্পর্কে টানাপোড়েন থাকে তবে তা ভুলে নতুন করে এগোন। 

সিংহ - প্রেম দিবসে এই রাশির জাতক জাতিকারা একটু সাবধানে থাকুন। যদি কাউকে মনের কথা বলতে চান তাহলে আগে ভাল করে ভাবনাচিন্তা করুন। যাঁরা সম্পর্কে আছেন তাঁরা সঙ্গীকে একটু সময় দিন। যদি অনেকদিন দু'জনের দেখা না হয়ে থাকে তাহলে এই দিন অবশ্যই একবার সাক্ষাৎ করুন। 

কন্যা - এই রাশির মানুষদের জন্য দিনটি বিশেষ হতে পারে। হারানো প্রেম ফিরে পেতে পারেন। প্রেমের সম্পর্কে অভাবনীয় মোড় আসতে পারে। আপনি মনের মানুষকে ভালবাসার প্রস্তাব দিতেই পারেন এবং তিনি হয়ত তা গ্রহণও করবেন।

তুলা - দিনটি প্রেমে পরিপূর্ণ থাকবে। সঙ্গীর থেকে বড় কোনও সারপ্রাইজ পেতে পারেন। সঙ্গীর সঙ্গে দিনটি এমন কাটবে যে স্মরণীয় হয়ে থাকবে। তাছাড়াও এই দিনে পুরনো কোনও বন্ধুর সঙ্গেও দেখা হতে পারে। 

বৃশ্চিক - এই দিনটি আপনি আপনার সৃজনশীলতার মাধ্যমে বিশেষ করে তুলবেন যা আপনার সঙ্গীরও খুব ভাল লাগবে এবং তিনি খুশি হবেন। তাছাড়া প্রেমের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রেও দিনটি ভাল। 

Advertisement

ধনু - যদি এই দিন কাউকে প্রোপোজের পরিকল্পনা থাকে তাহলে করে ফেলুন। কথার মধ্যে দিয়ে আপনি মনের মানুষের হৃদয় জয় করতে পারবেন এবং প্রস্তাবের ইতিবাচক জবাবও পেয়ে যেতে পারেন। 

মকর - এই রাশির জাতক জাতিকাদের জন্য ভ্যালেনটাইন্স ডে বিশেষ হয়ে উঠতে চলেছ। প্রেম সংক্রান্ত বিষয়ে কপাল খুলে যেতে পারে। সত্যিকারের ভালবাসা পেতে পারেন। 

কুম্ভ - যদি কাউকে প্রেমের প্রস্তাব দিতে চাইছেন তাহলে আপাতত স্থগিত রাখুন। তাড়াহুড়োর মধ্যে সিদ্ধান্ত নেবেন না। একটু অপেক্ষা করুন। যাঁরা আগে থেকেই সম্পর্কে আছেন তাঁরা সঙ্গীকে ভাল কোনও উপহার দিন।

মীন - এই রাশির মানুষদের প্রেমের দিবস ভাল কাটবে। হয় আপনি কাউকে প্রেমের প্রস্তাব দেবেন, নয়তো প্রস্তাব পাবেন। যাঁরা আগে থেকেই সম্পর্কে রয়েছেন তাঁদের ভালবাসা আরও মজবুত হবে।  


 

Read more!
Advertisement
Advertisement