
বাস্তুশাস্ত্র (Vastu Shastra) অনুযায়ী, বাড়ির দরজা বাধামুক্ত থাকলে শুধুমাত্র ইতিবাচক শক্তিরই সঞ্চার হয় না, ঘরের সুখ ও অর্থনৈতিক সমৃদ্ধিও বজায় থাকে। আজকাল বেশিরভাগ মানুষ বাড়ির মূল প্রবেশদ্বারে ডোরম্যাট বা পাপোশ রাখেন।
পাপোশ বা ডোরম্যাট (Doormat) একদিকে যেমন ঘরের সৌন্দর্য বাড়ায়, অন্যদিকে ঘরেরবাইরের মাটি ও ময়লা ভিতরে আসে না। কিন্তু বাস্তু অনুসারে ঘরে কোথায়, কীভাবে এবং কী রঙের ডোরম্যাট রাখা উচিত তাও জানা দরকার।