Advertisement

Hilsa Recipes: ওপার বাংলার ইলিশের দুই পদ, পাতে পড়লে আর কী চাই

উৎসব-পার্বনে অধিকাংশ বাঙালির মাছের মধ্যে প্রথম পছন্দই হল ইলিশ মাছ। আর এই মাছ স্বাদে-গন্ধে অতুলনীয়। এই মাছ দিয়ে যে কোনও পদই খেতে বেশ ভালই লাগে।

ইলিশ মাছের দুই পদইলিশ মাছের দুই পদ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2026,
  • अपडेटेड 5:40 PM IST
  • উৎসব-পার্বনে অধিকাংশ বাঙালির মাছের মধ্যে প্রথম পছন্দই হল ইলিশ মাছ।

উৎসব-পার্বনে অধিকাংশ বাঙালির মাছের মধ্যে প্রথম পছন্দই হল ইলিশ মাছ। আর এই মাছ স্বাদে-গন্ধে অতুলনীয়। এই মাছ দিয়ে যে কোনও পদই খেতে বেশ ভালই লাগে। যদিও সময়ের বিবর্তনে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজারে বড় ইলিশ এখন মধ্যবিত্তের নাগালে পাওয়া দুষ্কর, তবুও মাঝে মধ্যে ইলিশ মাছের টুকরো পাতে পড়লে বেশ ভালই লাগে। ইলিশের দুটো রেসিপি চটপট শুনে নিন। 

সর্ষে ইলিশ
উপকরণ-সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, ইলিশ মাছ, নুন, সর্ষের তেল। 

প্রণালী
কাঁচা ইলিশ মাছ ধুয়ে নিন। পাত্রে সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা সহ সব কিছু মিশিয়ে নিয়ে এতে ইলিশ মাছগুলো দিন। ভাল করে সব মাছে মাখিয়ে এবার টিফিন বক্সে ভরে মুখ বন্ধ করে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিন। ওই ভাপেই তৈরি হয়ে যাবে সর্ষে ইলিশ। 

ইলিশ খিচুড়ি
উপকরণ-১/৪ কাপ পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ হলুদ, সর্ষের তেল, ১ চা চামচ গোটা সর্ষে, আধা চা চামচ আদা, রসুন, স্বাদ মতো লবণ ও কাঁচা লঙ্কা। 

প্রণালী
এই রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্পেশাল মশলা। এই মশলা তৈরির জন্য উপকরণগুলো অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিন। মশলা একটি পাত্রে ঢেলে এর সঙ্গে মেশান আধা চা চামচ আদা ও রসুন বাটা। আরও মেশান স্বাদ মতো মরিচের গুঁড়ো, আধ চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো ও ১/৪ চা চামচ ভাজা জিরের গুঁড়া। এক কেজি ওজনের ইলিশ মাছ টুকরো করে কেটে মশলার মিশ্রণে ম্যারিনেট করে রাখুন ৩০ মিনিটের জন্য। তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে উঠিয়ে নিন। একই তেলে ১/৪ কাপ পেঁয়াজ নরম করে ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে গেলে মাছের টুকরো সরিয়ে মশলাটুকু দিয়ে দিন। মশলা থেকে তেল ছেড়ে দিলে সামান্য জল দিন। নেড়েচেড়ে মাছের টুকরো দিয়ে দিন। ৫ থেকে ৭ মিনিট ঢেকে রেখে রান্না করুন। এরপর মাছ উল্টে দিয়ে এক মুঠো পেঁয়াজ বেরেস্তা ও কয়েকটি আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিন। ঢাকনা দিয়ে আরও ৫ মিনিট ঢেকে রান্না করুন। মাছের ভুনা নামিয়ে রাখুন।
এবার খিচুড়ি রান্না করার পালা। একটি প্যানে তেল গরম করে ২ কাপ চাল, আধা কাপ ভেজে নেওয়া মুগ ডাল, ১/৪ কাপ পেঁয়াজ কুচি ও গরম মশলা দিয়ে দিন। কাঁচা লঙ্কা, শুকনা মরিচ, আধা চা চামচ আদা ও রসুন বাটা, ১/৪ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিন। কয়েক মিনিট ভেজে নিন। ভুনা মাছগুলো আলাদা করে তুলে রেখে মসলাটুকু দিয়ে দিন। ভালো করে নেড়েচেড়ে ৫ থেকে ৬ কাপ ফুটন্ত পানি দিতে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন ১০ থেকে ১৫ মিনিটের জন্য। এরপর খিচুড়ির উপরে মাছের টুকরো দিয়ে কম আঁচে কিছুক্ষণ রাখুন। ধনেপাতা কুচি ও পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে আরও কিছুক্ষণ রেখে নামিয়ে নিন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement