Advertisement

Gen Z-র নতুন ট্রেন্ড Nonna-Maxxing, কেন ফিরছে দাদু-ঠাকুমাদের সেযুগের হবি?

আচার বানানো। উলের সোয়েটার। বাগানের গাছ। ক্যাসেটের গান। দাদু-দিদা, ঠাকুরদা-ঠাকুমাদের শখগুলি মনে পড়ে? আসলে এমন বহু হবি আছে, যা বয়স্ক মানুষদের সঙ্গে আমরা অ্যাসোসিয়েট করি। এমন পুরনো দিনের হবিগুলিই নতুনভাবে আপন করে নিচ্ছে নতুন প্রজন্ম।

পুরনো দিনের হবিগুলিই নতুনভাবে আপন করে নিচ্ছে নতুন প্রজন্ম।পুরনো দিনের হবিগুলিই নতুনভাবে আপন করে নিচ্ছে নতুন প্রজন্ম।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2026,
  • अपडेटेड 3:59 PM IST
  • ইতালির ভাষায় 'নোনা' মানে দাদু বা দিদাকেই বোঝায়।
  • ম্যাক্সিং বলতে বোঝানো হচ্ছে, তাঁদের মতো করে বাঁচা।
  • জেন জি এখন এই নোনা-ম্যাক্সিংয়ের ট্রেন্ডেই মজেছেন।

What is Nonna-Maxxing: আচার বানানো। উলের সোয়েটার। বাগানের গাছ। ক্যাসেটের গান। দাদু-দিদা, ঠাকুরদা-ঠাকুমাদের শখগুলি মনে পড়ে? আসলে এমন বহু হবি আছে, যা বয়স্ক মানুষদের সঙ্গে আমরা অ্যাসোসিয়েট করি। এমন পুরনো দিনের হবিগুলিই নতুনভাবে আপন করে নিচ্ছে নতুন প্রজন্ম। ইংরাজিতে তার বাহারি নামও আছে, 'Nonna-Maxxing'। ইতালির ভাষায় 'নোনা' মানে দাদু বা দিদাকেই বোঝায়। আর ম্যাক্সিং বলতে বোঝানো হচ্ছে, তাঁদের মতো করে বাঁচা। জেন জি এখন এই নোনা-ম্যাক্সিংয়ের ট্রেন্ডেই মজেছেন। কেউ ঠাকুমার মতো করে উল বোনার শখে মজেছেন। কেউ বাড়িতে নানা ধরনের আচার বানাচ্ছেন। আবার অনেকে ঠাকুরদার মতো বাড়িতে টুকটাক বাগান, গাছ করছেন। 

এঁদের বয়স কিন্তু ১৬-১৭ থেকে ৩০-৩৫-এর মধ্যেই। এই বয়সে লোকের অন্য়রকমের শখ থাকে। সিনেমা দেখা, ঘুরতে যাওয়া, আড্ডা, খাওয়াদাওয়া। কিন্তু জেনারেশন জি দেখছে, জীবনের আসল শান্তি, আনন্দ ছোট ছোট হবিতেই লুকিয়ে। আর ঠিক সেই কারণেই পুরনোদিনের হবিতে ফিরছে তারা। সেই শখের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করছেন তাঁরা। লিখছেন, #nonnamaxxing। 

মনোবিদরা বলছেন, প্রত্যেকেরই নিজের একটি হবি, শখ, ব্যক্তিগত পছন্দ থাকা জরুরি। সেই জগতটা একান্তই নিজের। এটি মানসিক স্বাস্থ্যের জন্য খুব ভাল। কেউ যদি খুব অ্যাংসাইটি, দুশ্চিন্তা, মন খারাপ, রাগের সমস্যায় ভোগেন, তাঁদের জন্য ভাল। আবার যাঁরা কিছুটা একাকীত্বে থাকেন, সময় কাটতে চায় না, বা যাঁরা রোজের অফিস করে করে ক্লান্ত, তাঁরাও এক ঘেয়েমি কাটাতে এগুলি ট্রাই করতে পারেন। 

আপনিও কি নোনা ম্যাক্সিং করতে চান? এমন কিছু শখের তালিকা দেওয়া হল। ছুটির দিন বা অবসর সময়ে ট্রাই করতে পারেন। 

১. ছবি আঁকা: শুরুতেই যে দামি কাগজ, রং লাগবে, তা নয়। সাধারণ পেনসিল ও খাতা হলেই হবে। খুব ভাল আঁকার হাত না থাকলেও চলবে। সহজ আঁকা দিয়েই না হয় শুরু করুন। 

২. উল বোনা: ইউটিউবের যুগ। ধাপে ধাপে উলের কাজ শিখে নিতে পারেন। সাধারণ মাফলার দিয়েই না হয় শুরু করুন। নিজের হাতে বোনা জিনিস পরা ও উপহার দেওয়ার মধ্যে একটি আলাদা মজা আছে। 

৩. রান্না-বান্না: পুরনো দিনের রান্না ট্রাই করুন। ঠাকুমা কীভাবে মাছের ঝোল রাঁধতেন বাবাকে জিজ্ঞেস করুন। সেই মতো রাঁধুন। নানা ধরনের আচারও বানিয়ে দেখতে পারেন। 

৪. ক্যাসেট-রেকর্ড: এটা একটু আলাদা টাইপের ব্যাপার। বাড়িতে পুরনো ক্যাসেট বা রেকর্ড প্লেয়ার থাকলে ধুলো ঝেড়ে বের করুন। নতুন করে শুনতে শুরু করুন। 

৫. বাগান: এক চিলতে বারান্দা আছে? সহজ ইন্ডোর প্ল্যান্ট দিয়েই শুরু করুন। আস্তে আস্তে লঙ্কা, ধনেপাতার মতো গাছও করতে পারেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement