Advertisement

Rotten Eggs Use: শুধু ছোড়ার কাজে নয়, পচা ডিমকে এই ৩ ভাবে কাজে লাগাতে পারেন

কিন্তু জানেন ডিমের গুণ তো প্রচুর, কিন্তু পচা ডিমও একেবারে গুণের বিচারে ‘পচা’ তা নয়। বেশ কিছু দারুণ এবং পরিবেশবান্ধব কাজে লাগানো যেতে পারে এই পচা ডিম।

পচা ডিমের উপকারিতাপচা ডিমের উপকারিতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jun 2026,
  • अपडेटेड 7:29 PM IST
  • বর্তমানে হঠাৎ করেই কদর বেড়ে গিয়েছে পচা ডিমের।

বর্তমানে হঠাৎ করেই কদর বেড়ে গিয়েছে পচা ডিমের। রাজ্যের প্রাক্তন শাসক দলের নেতা-মন্ত্রীদের দেখলেই ছোঁড়া হচ্ছে পচা ডিম। বলা চলে এই পচা ডিম এখন টক অফ দ্য টাউন। কিন্তু জানেন ডিমের গুণ তো প্রচুর, কিন্তু পচা ডিমও একেবারে গুণের বিচারে ‘পচা’ তা নয়। বেশ কিছু দারুণ এবং পরিবেশবান্ধব কাজে লাগানো যেতে পারে এই পচা ডিম। গন্ধের চোটে অন্নপ্রাশনের ভাত উঠে এলেও বাগান বা গাছের পরিচর্যার ক্ষেত্রে এর জুড়ি মেলা ভার। কটূ গন্ধ একটু সহ্য করে নিলেই বাগান হবে সবুজে ভরপুর। 

উচ্চমানের সার
সোজা কথায় পচা ডিম একেবারে উচ্চমানের সার হিসাবে ব্যবহার করা যেতে পারে। গাছের জন্য চমৎকার জৈব সার হতে পারে এই পচা ডিম। ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিতরের অংশে প্রোটিন ও নাইট্রোজেন থাকে, যা মাটির পুষ্টিগুণ বহুগুণ বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, টমেটো, বেগুন বা লঙ্কা গাছের জন্য দারুণ কাজ করে। তবে উৎকট গন্ধ এড়াতে, কুকুর-বিড়ালের হাত থেকে বাঁচাতে ডিমগুলিকে মাটির বেশ কিছুটা গভীরে পুঁতে দেওয়া উচিত। আপনার বাড়িতে যদি কম্পোস্ট বিন বা জৈব সার তৈরির নির্দিষ্ট জায়গা থাকে, তবে সেখানে নির্দ্বিধায় পচা ডিম ফেলে দিতে পারেন। এটি অন্যান্য পচা সবজি বা ফলের খোসা, অন্য়ান্য পচা জিনিসের সঙ্গে মিশে খুব ভালো মানের কম্পোস্ট সার তৈরি করতে সাহায্য করে।

ক্ষতিকারক প্রাণী উৎপাত এড়াতেও কার্যকরী
পচা ডিমের তীব্র গন্ধ মানে এতে যে হাইড্রোজেন সালফাইড থাকে তা অনেক প্রাণীই সহ্য করতে পারে না। বাগান থেকে ইঁদুর বা অন্যান্য বন্য প্রাণী দূরে রাখতে পচা ডিম জলের সঙ্গে ভালো করে মিশিয়ে বাগানের সীমানায় স্প্রে করতে পারেন। এটি প্রাকৃতিক ‘পেস্ট রিপেলেন্ট’ হিসেবে কাজ করে। 

কৃষিকাজে ব্যবহার
কিছু কৃষক প্রাচীন পদ্ধতিতে পচা ডিম অন্যান্য জৈব বর্জ্যের সঙ্গে মিশিয়ে কম্পোস্ট তৈরি করেন। এটি ধীরে ধীরে মাটিতে মিশে মাইক্রোনিউট্রিয়েন্ট সরবরাহ করে, যা ফসল উৎপাদনে সাহায্য করে।

Advertisement

সতর্কতা
পচা ডিম কখনোই সরাসরি ব্যবহার করা উচিত নয়। এতে ব্যাকটেরিয়া থাকতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ব্যবহার করার সময় গ্লাভস ব্যবহার করা এবং নাক-মুখ ঢেকে কাজ করা উচিত। ঘরের ভেতরে বা বন্ধ জায়গায় এটি রাখা ঠিক নয়, কারণ দুর্গন্ধ ও জীবাণু ছড়াতে পারে।

Read more!
Advertisement
Advertisement