Advertisement

Best North Bengal Offbeat Places: দার্জিলিং-কালিম্পং ছাড়ুন, ঘুরে আসুন অফবিটের রাজা এই তিন জায়গা থেকে

চেনা দার্জিলিং বা কালিম্পং এখন বড্ড ঘিঞ্জি। কিন্তু আপনি যদি একটু নিরিবিলি আর পকেট-ফ্রেন্ডলি জায়গার খোঁজ করেন, তবে উত্তরবঙ্গের বুকেই লুকিয়ে আছে এমন কিছু স্বর্গোদ্যান, যা আপনার শরীর ও মন দুই-ই জুড়িয়ে দেবে। চলুন জেনে নিই এই গরমে স্বস্তি পাওয়ার সেরা তিনটি অফবিট গন্তব্য।

Best North Bengal Offbeat Places: দার্জিলিং পাহাড়ের অফবিট জায়গাBest North Bengal Offbeat Places: দার্জিলিং পাহাড়ের অফবিট জায়গা
Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 25 Apr 2026,
  • अपडेटेड 5:25 PM IST

Best North Bengal Offbeat Places: শহরের পারদ যত চড়ছে, প্রাণটা ততই হাঁসফাঁস করছে একটু শীতল পরশের জন্য। গরমের ছুটিতে পাহাড়ে যাওয়ার ইচ্ছে থাকলেও অনেক সময় অন্তরায় হয়ে দাঁড়ায় ভিড় আর বাজেট। চেনা দার্জিলিং বা কালিম্পং এখন বড্ড ঘিঞ্জি। কিন্তু আপনি যদি একটু নিরিবিলি আর পকেট-ফ্রেন্ডলি জায়গার খোঁজ করেন, তবে উত্তরবঙ্গের বুকেই লুকিয়ে আছে এমন কিছু স্বর্গোদ্যান, যা আপনার শরীর ও মন দুই-ই জুড়িয়ে দেবে। চলুন জেনে নিই এই গরমে স্বস্তি পাওয়ার সেরা তিনটি অফবিট গন্তব্য।

রূপকথার গ্রাম রামধুরা

কালিম্পং থেকে মাত্র ৮ কিমি এবং দার্জিলিং থেকে ৩০ কিমি দূরে অবস্থিত রামধুরা গ্রামটি ইদানীং ভ্রমণপিপাসুদের ড্রয়িংরুম হয়ে উঠেছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়াগুলি মনে হয় যেন হাতের নাগালে। মেঘের আনাগোনা আর পাহাড়ের বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা রংবেরঙের ফুল আপনাকে মুগ্ধ করবেই। কালিম্পং হয়ে খুব সহজেই রামধুরা যাওয়া যায়। শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড় থেকে কালিম্পংগামী শেয়ার গাড়িতে উঠে পড়ুন, তারপর কালিম্পং থেকে ট্যাক্সি নিয়ে পৌঁছে যান আপনার ডেস্টিনেশনে।

মেঘেদের আস্তানা চিমনি

কার্শিয়াংয়ের কাছেই এক রূপকথার গ্রাম ‘চিমনি’। নামটা যেমন অদ্ভুত, জায়গাটুকুও তেমনই রহস্যময়। পাইন আর ফার গাছের ঘন জঙ্গল, তার মাঝে খেলা করে বেড়ানো অবাধ্য মেঘ আর কুয়াশা। সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ। ভিড় নেই, কোলাহল নেই। এই নির্জন গ্রামে হাঁটলে আপনি নিজের নিশ্বাসের শব্দটুকুও স্পষ্ট শুনতে পাবেন। নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন থেকে প্রাইভেট গাড়ি বুক করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় মেঘেদের এই দেশে। দু-এক দিনের ছুটিতে শান্তির খোঁজে চিমনি হতে পারে আপনার প্রথম পছন্দ।

কাঞ্চনজঙ্ঘার প্রতিবেশী রঙ্গারুন


দার্জিলিং মানেই ভিড়? সেই ভুল ভেঙে দেবে ‘রঙ্গারুন’। দার্জিলিং শহর থেকে মাত্র ১৫-২০ কিমি দূরে অবস্থিত এই গ্রামটি চা বাগান আর হিমালয়ের নিস্তব্ধতায় মোড়া। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে রূপ দেখা যায়, তা এক কথায় অতুলনীয়। পাখি দেখা, ট্রেকিং কিংবা চা বাগানের আলপথ ধরে হাঁটা, সব মিলিয়ে রঙ্গারুন যেন এক শান্তির নীড়। এখানে বেশ কিছু চমৎকার হোমস্টে আছে যেখানে স্থানীয় আতিথেয়তার স্বাদ পাবেন। এনজেপি থেকে শিলিগুড়ি হয়ে জোড়বাংলো পৌঁছলেই সেখান থেকে গাড়ি নিয়ে সরাসরি চলে আসা যায় এই শান্ত জনপদে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement