Advertisement

Darjeeling Toy Train Booking Full 2026: গরমে শান্তি খুঁজতে উপচে পড়া ভিড়ে ‘হাউসফুল’ টয়ট্রেন, বাড়তি রাইডের ভাবনা DHR-এর

পাহাড়ি কুয়াশা আর সবুজে ঘেরা সৌন্দর্য উপভোগ করতে টয়ট্রেনে সওয়ারি হতে চাইছেন আট থেকে আশি, সবাই। কিন্তু বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। ভরা পর্যটন মরশুমের শুরুতেই ডারজিইলিং হিমালয়ান রেলওয়ে (DHR)-র সমস্ত ট্রেনের বুকিং এক্কেবারে ‘ফুল’! প্রতিদিন টিকিট না পেয়ে বুকভরা মরশুমের মাঝেই মন খারাপ করে, কার্যত চোখের জল ফেলে স্টেশন থেকে ফিরতে হচ্ছে শয়ে শয়ে পর্যটককে।

Darjeeling Toy Train Booking Full 2026: গরমে শান্তি খুঁজতে উপচে পড়া ভিড়ে ‘হাউসফুল’ টয়ট্রেন, বাড়তি রাইডের ভাবনা DHR-এরDarjeeling Toy Train Booking Full 2026: গরমে শান্তি খুঁজতে উপচে পড়া ভিড়ে ‘হাউসফুল’ টয়ট্রেন, বাড়তি রাইডের ভাবনা DHR-এর
Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 25 May 2026,
  • अपडेटेड 12:10 AM IST

Darjeeling Toy Train Booking Full 2026: গরমের ছুটি শুরু হতেই পাহাড় এখন পর্যটকদের ভিড়ে এক্কেবারে ঠাসা। উত্তরবঙ্গের রানি দার্জিলিংয়ের পাহাড়ি পথে এখন তিল ধারণের জায়গা নেই। আর পাহাড়ে পা রাখলেই দেশি-বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে হেরিটেজ টয়ট্রেন। পাহাড়ি কুয়াশা আর সবুজে ঘেরা সৌন্দর্য উপভোগ করতে টয়ট্রেনে সওয়ারি হতে চাইছেন আট থেকে আশি, সবাই। কিন্তু বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। ভরা পর্যটন মরশুমের শুরুতেই ডারজিইলিং হিমালয়ান রেলওয়ে (DHR)-র সমস্ত ট্রেনের বুকিং এক্কেবারে ‘ফুল’! প্রতিদিন টিকিট না পেয়ে বুকভরা মরশুমের মাঝেই মন খারাপ করে, কার্যত চোখের জল ফেলে স্টেশন থেকে ফিরতে হচ্ছে শয়ে শয়ে পর্যটককে।

ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, চাহিদা আকাশছোঁয়া হওয়ায় বর্তমানে প্রতিদিন পাহাড়ে মোট ১৩টি টয়ট্রেন পরিষেবা চালু রাখা হয়েছে। যার মধ্যে ৯টি ডিজেল চালিত এবং ৪টি ঐতিহ্যবাহী বাষ্পচালিত (Steam Engine) ইঞ্জিনে চালানো হচ্ছে। রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, প্রতিটি টয়ট্রেনই এখন পর্যটকে এতটাই ঠাসা যে, প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন পর্যটককে বাধ্য হয়ে ওয়েটিং লিস্টে থাকতে হচ্ছে। দূরদূরান্ত থেকে এসেও এই হেরিটেজ জয়ের স্বাদ না পেয়ে পর্যটকদের এই মন খারাপের বিষয়টি নজরে এসেছে রেল কর্তৃপক্ষেরও। তাই দেশ-বিদেশের মানুষের এই দেদার চাহিদা দেখে বিশেষ করে ছুটির দিনগুলোতে ‘স্পেশাল সার্ভিস’ বা বিশেষ টয়ট্রেন চালানোর বড়সড় পরিকল্পনা শুরু করেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

আসল কথা হলো, বিগত ২০২৪-’২৫ সালের যাবতীয় রেকর্ড ভেঙে সদ্য সমাপ্ত ২০২৫-’২৬ অর্থবর্ষে যাত্রী সংখ্যা ও আয়ের নিরিখে এক ঐতিহাসিক নতুন রেকর্ড গড়েছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। গত কয়েক বছরের রেকর্ড চুরমার করে দিয়ে গত বছর মোট ২ লক্ষ ১৫ হাজার ৪৩২ জন যাত্রী নিয়ে ইতিহাস তৈরি করেছে ডিএইচআর। আর এর হাত ধরেই রেলের পকেটে এসেছে মোটা অঙ্কের টাকা। গত অর্থবর্ষে ডিএইচআর-এর মোট আয় হয়েছে ২৫ কোটি ৩৭ লক্ষ ৭৬ হাজার ১৩০ টাকা! রেলের এই অভাবনীয় ও রাজকীয় সাফল্যে খোদ রেলমন্ত্রকও দার্জিলিং হিমালয়ান রেলওয়ের পিঠ চাপড়ে দিয়েছিল।

Advertisement

গত বছরের সেই পাহাড়প্রমাণ সাফল্যকে হাতিয়ার করেই চলতি বছর পর্যটকদের আকর্ষণের পারদ আরও বাড়িয়ে তুলতে একগুচ্ছ অভিনব উদ্যোগ নিয়েছে ডিএইচআর কর্তৃপক্ষ। এবার মূলত যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং আরামদায়ক পরিষেবার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। এছাড়া টয়ট্রেনের গতি সচল রাখতে এবং দুর্ঘটনা এড়াতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রাপথে পাহাড়ি রেললাইনের ধারে যাতে কোনও সাধারণ মানুষ বা পর্যটক অবৈধভাবে গাড়ি পার্কিং না করেন, সেজন্য স্থানীয়দের নিয়ে লাগাতার সচেতনতা প্রচার চালানো হচ্ছে।

ডিএইচআর-এর ডিরেক্টর ঋষভ চৌধুরী সংবাদমাধ্যমের কাছে পাহাড়ের এই জয়রাইড উন্মাদনার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, “বর্তমানে প্রতিটি ট্রেনই পর্যটকে ঠাসা। চলতি পর্যটন মরশুমে টয়ট্রেনের চাহিদা এক্কেবারে তুঙ্গে রয়েছে। অনেকেই টিকিট পাচ্ছেন না এটা সত্যি।” তবে রেল কর্তৃপক্ষের আশা, চলতি বছরে পর্যটকদের সুবিধার্থে পরিষেবার মান যেভাবে উন্নত করা হয়েছে, তাতে করে পর্যটকদের এই উপচে পড়া ভিড় গত বছরের আয়ের রেকর্ডকেও অনায়াসে ভেঙে চুরমার করে দেবে।
 

Read more!
Advertisement
Advertisement