Advertisement

Siliguri To Sikkim Cheap Bus Service: চড়া দামে গাড়ি ভাড়া করবেন কেন? গ্যাংটক-সিংতাম-রংপো এভাবে পৌঁছন ২৫০ টাকায়

Siliguri To Sikkim Cheap Bus Service: ভাড়ার তালিকাটিও বেশ চমকপ্রদ। শিলিগুড়ি থেকে পাহাড়ের রাজধানী গ্যাংটক পর্যন্ত ভাড়া মাত্র ২৪০ থেকে ২৫০ টাকা। আর যারা একটু আয়েশ করে যেতে চান, তাঁদের জন্য এসিতে মাত্র ৫০০ টাকায়।

চড়া দামে গাড়ি ভাড়া করবেন কেন? গ্যাংটক-সিংতাম-রংপো এভাবে পৌঁছন ২৫০ টাকায়চড়া দামে গাড়ি ভাড়া করবেন কেন? গ্যাংটক-সিংতাম-রংপো এভাবে পৌঁছন ২৫০ টাকায়
Aajtak Bangla
  • গ্যাংটক,
  • 18 Apr 2026,
  • अपडेटेड 6:18 PM IST

Siliguri To Sikkim Cheap Bus Service: দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দেখা নেই, উল্টে চৈত্র-বৈশাখী গরমে প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় বাঙালির প্রথম পছন্দ উত্তরবঙ্গের পাহাড় বা প্রতিবেশী রাজ্য সিকিম। কিন্তু ট্রেন থেকে এনজিপি (NJP) বা শিলিগুড়ি নামামাত্রই পর্যটকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয় ছোট গাড়ির চড়া ভাড়া। সিজন চলাকালীন পর্যটকদের পকেট কাটতে সিদ্ধহস্ত একদল দালাল ও বেসরকারি গাড়ি চালক। তবে এবার সেই ঝক্কি এড়াতে মুশকিল আসান হিসেবে হাজির সিকিম জাতীয় পরিবহণ সংস্থা বা ‘এসএনটি’ (SNT)।

এখন থেকে সিকিম যাওয়ার জন্য আর কাউন্টারে গিয়ে ঘাম ঝরিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। পর্যটকদের সুবিধার্থে সিকিম সরকার অনলাইন বুকিং ব্যবস্থা চালু করেছে। 'রেড বাস' বা 'মেক মাই ট্রিপ'-এর মতো জনপ্রিয় অ্যাপে লগইন করলেই ঘরোয়া স্বাচ্ছন্দ্যে কেটে ফেলা যাবে টিকিট। শিলিগুড়ির এসএনটি বাসস্ট্যান্ড থেকে গ্যাংটক যাওয়ার জন্য মিলবে সরকারি এসি ও নন-এসি বাস। এর ফলে মাঝপথে দালালদের খপ্পরে পড়ার ভয় যেমন থাকছে না, তেমনই সাশ্রয় হচ্ছে অনেকটা অর্থ।

ভাড়ার তালিকাটিও বেশ চমকপ্রদ। শিলিগুড়ি থেকে পাহাড়ের রাজধানী গ্যাংটক পর্যন্ত সরকারি নন-এসি বাসের ভাড়া মাত্র ২৪০ থেকে ২৫০ টাকা। আর যারা একটু আয়েশ করে যেতে চান, তাঁদের জন্য এসি বাসের টিকিট মিলবে মাত্র ৫০০ টাকায়। যেখানে ছোট গাড়িতে এক একটি সিটের জন্য হাজার টাকার ওপর গুনতে হয়, সেখানে সরকারি বাসের এই পরিষেবা পর্যটকদের মুখে হাসি ফুটিয়েছে।

প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ৩টে পর্যন্ত আধ ঘণ্টা অন্তর মিলবে এই বাস পরিষেবা। বর্তমানে মোট ১২ থেকে ১৪টি সরকারি বাসের মধ্যে ৯টি বাসের টিকিট অনলাইনেই বুক করা যাচ্ছে। এসি বাসগুলি ছাড়ছে সকাল ৮টা, ১০টা ৩০ মিনিট এবং দুপুর ১টা ৩০ মিনিটে। এ ছাড়াও পেলিং, জোরথাং বা মানগন যাওয়ার জন্যও বাস মিলবে কাউন্টার থেকে। গ্যাংটক পৌঁছে সেখান থেকে পছন্দমতো ছোট গাড়িতে স্থানীয় সাইটসিয়িং সেরে নেওয়া যাবে অনায়াসেই। ফলে এবার গরমের ছুটিতে বাড়তি খরচ বাঁচিয়ে সিকিম ভ্রমণের আনন্দ নেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement