Advertisement

Bhatti Dooars Travel Guide: ডুয়ার্সের কোলে সাজানো স্বর্গ, মূর্তি নদীর ধারের এই জায়গার নাম শোনেনি অনেকেই

Bhatti Dooars Travel Guide: বর্ষার মরসুমে ফুলেফেঁপে ওঠা পাহাড়ি নদীর একেবারে ধারে রাত কাটানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে চাইলে মূর্তি নদীর পাড়ে অবস্থিত এই ভাট্টি আপনার জন্য একদম আদর্শ ডেস্টিনেশন হবে।

Bhatti Dooars Travel Guide: ডুয়ার্সের কোলে সাজানো স্বর্গ, মূর্তি নদীর ধারের এই জায়গার নাম শোনেনি অনেকেইBhatti Dooars Travel Guide: ডুয়ার্সের কোলে সাজানো স্বর্গ, মূর্তি নদীর ধারের এই জায়গার নাম শোনেনি অনেকেই
Aajtak Bangla
  • কালিম্পং,
  • 20 Jun 2026,
  • अपडेटेड 10:01 PM IST

Bhatti Dooars Travel Guide: চারিদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সবুজ পাহাড় আর তার বুক চিরে বয়ে চলেছে পাহাড়ি নদী মূর্তি। সেই নদীর শীতল জলে পা ভিজিয়ে প্রকৃতির কোলে নির্জনতায় বসে থাকার এই অপূর্ব অনুভূতি যদি আপনিও পেতে চান তবে আজই ব্যাগ গুছিয়ে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের একদম নতুন ও অফবিট জায়গা ভাট্টি থেকে।

নামটা শুনতে একটু খটমট লাগলেও জায়গাটি কিন্তু এককথায় দুর্দান্ত এবং একবার সেখানে গিয়ে পৌঁছালে চারপাশের মায়াবী রূপ থেকে চোখ ফেরানো মুশকিল হয়ে যাবে। বিশেষ করে এই বর্ষার মরসুমে ফুলেফেঁপে ওঠা পাহাড়ি নদীর একেবারে ধারে রাত কাটানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে চাইলে মূর্তি নদীর পাড়ে অবস্থিত এই ভাট্টি আপনার জন্য একদম আদর্শ ডেস্টিনেশন হবে। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, আজ কথা হচ্ছে উত্তরবঙ্গের রূপসী ডুয়ার্সের বুকে লুকিয়ে থাকা একদম মনমাতানো এক পাহাড়ি জনপদ ভাট্টি নিয়ে যা সম্পর্কে সাধারণ পর্যটকরা এখনও অবধি খুব একটা বেশি জানেন না বললেই চলে।

এই বর্ষায় চেনা বক্সা বা জয়ন্তীর ভিড় এড়িয়ে মাত্র দুদিনের ছুটিতে অনায়েসেই ডুয়ার্সের এই নতুন ঠিকানায় ঘুরে যাওয়া যায় এবং এই জায়গা আপনাকে কোনোভাবেই হতাশ করবে না। এখানে এলে আপনি পাবেন বুকভরা টাটকা নিঃশ্বাস আর এক বুক অপার শান্তি যেখানে যান্ত্রিক কোলাহলের বদলে কানে আসবে শুধুই পাহাড়ি পাখিদের মিষ্টি কিচিরমিচির যা মনকে নিমেষেই ভালো করে দেবে।

এই ভাট্টি আপনাকে ডুয়ার্সের এক অন্য রূপের গল্প বলবে। বিখ্যাত রকি আইল্যান্ডের খুব কাছেই অবস্থিত এই সুন্দর জায়গাটি এখনও পুরোপুরি বাণিজ্যিক ছোঁয়াচ থেকে মুক্ত এবং এখানে বড় হোটেল বা হোমস্টের তেমন কোনো বাহুল্য নেই বললেই চলে। তবে প্রকৃতির একেবারে মাঝে শান্তিতে কয়েকটা দিন কাটাতে চাইলে এই জায়গা একদম উপযুক্ত। এখান থেকে অনায়াসেই ঘুরে দেখে নেওয়া যায় মনোরম চালসা ভিউ পয়েন্ট ও সামসিং ভিউ পয়েন্ট এবং সুন্দর ডামডিম মনেস্ট্রি।

Advertisement

ছবির মতো সুন্দর এই নিভৃত ভাট্টিতে পৌঁছানোর পথও বেশ সহজ। ট্রেনে চেপে প্রথমে আপনাকে নামতে হবে নিউ মাল জংশন স্টেশনে এবং সেখান থেকে শেয়ার গাড়ি ধরে চলে আসতে হবে সামসিং বস্তি। এরপর সামসিং বসতি থেকে আবারও শেয়ার গাড়ি বা ছোট গাড়ি নিয়ে চলে যান রকি আইল্যান্ড এবং সেখান থেকে অতি সহজেই পৌঁছে যাওয়া যাবে ডুয়ার্সের নতুন রত্ন ভাট্টিতে।

 

Read more!
Advertisement
Advertisement