Advertisement

Burj Khalifa Flat Price 2026: বুর্জ খলিফায় সবচেয়ে সস্তার ফ্ল্যাটের দাম কত? অবাক হবেন

বুর্জ খলিফায় একটি বাড়ি কেনার স্বপ্ন অনেকেরই। সেখানে বাড়ি কিনতে গেলে কত টাকা লাগবে?

বুর্জ খলিফায় ফ্ল্যাটের দাম কত?বুর্জ খলিফায় ফ্ল্যাটের দাম কত?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Sep 2026,
  • अपडेटेड 8:29 PM IST

Burj Khalifa Flat Price 2026: দুবাইয়ের বুর্জ খলিফা। বিশ্বের সবচেয়ে উঁচু বহুতলগুলির মধ্যে অন্যতম এই বিল্ডিং। শুধু উচ্চতার জন্য নয়। বিলাসবহুল লাইফস্টাইলের জন্যও এর খ্যাতি বিশ্বজোড়া। তাই বুর্জ খলিফায় একটি বাড়ি কেনার স্বপ্ন অনেকেরই। সেখানে বাড়ি কিনতে গেলে কত টাকা লাগবে?

শুনলে অবাক হবেন, বুর্জ খলিফায় ছোট একটি স্টুডিয়ো অ্যাপার্টমেন্টের দাম কয়েক কোটি টাকা। বর্তমান অনলাইন প্রপার্টি লিস্টিং অনুযায়ী, প্রায় ২২ লক্ষ দিরহামে একটি ৫৪৬ বর্গফুটের স্টুডিয়ো বিক্রির জন্য তালিকাভুক্ত রয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬-এর দেওয়া বিনিময় হার অনুযায়ী, ভারতীয় টাকায় এর দাম প্রায় ৫.৭৪ কোটি টাকা।

তবে এটিকে বুর্জ খলিফার একেবারে ‘সবচেয়ে সস্তা ফ্ল্যাট’ বলা যাবে না। কারণ প্রপার্টির দাম প্রতিদিন বদলাতে পারে। একই আকারের আরও কয়েকটি স্টুডিয়ো ২৩ থেকে ২৬ লক্ষ দিরহামের আশপাশেও তালিকাভুক্ত রয়েছে।

৫৪৬ বর্গফুটে কী পাবেন?
৫৪৬ বর্গফুট খুব বড় নয়। সাধারণত এই ধরনের স্টুডিয়ো অ্যাপার্টমেন্টে একটি ওপেন-প্ল্যান লিভিং এবং বেডরুমের জায়গা থাকে। সঙ্গে ছোট রান্নাঘর এবং একটি বাথরুম।

কিছু ইউনিটে গাড়ি রাখার জায়গাও রয়েছে। আবার কোনও কোনও ফ্ল্যাট থেকে দুবাই ফাউন্টেন বা ডাউনটাউনের দৃশ্য দেখা যায়। অর্থাৎ প্রায় ৬ কোটি টাকা খরচ করলেই বুর্জ খলিফায় বিশাল ৩ বা ৪ বিএইচকে বাড়ি মিলবে; এমনটা নয়।

 সুযোগ-সুবিধাও আছে
বুর্জ খলিফার ফ্ল্যাটের দাম শুধু ঠিকানার জন্য নয়। বাসিন্দাদের জন্য একাধিক পরিষেবাও রয়েছে।

বিল্ডিংয়ের সরকারি তথ্য অনুযায়ী, সেখানে সুইমিং পুল, বাসিন্দাদের জন্য লাউঞ্জ, ফিটনেস সুবিধা, ওয়েলনেস এবং হেলথ ক্লাব রয়েছে। স্কাই লবিতেও রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। দু’টি বেসমেন্ট স্তরে প্রায় ৩,০০০টি গাড়ি রাখার জায়গা রয়েছে।

আর একটি বড় সুবিধা হল দুবাই মলের সঙ্গে সরাসরি অভ্যন্তরীণ সংযোগ। ফলে বিল্ডিং থেকে বেরিয়ে রাস্তায় না গিয়েও মলে পৌঁছনোর সুবিধা রয়েছে। 

Read more!
Advertisement
Advertisement