Advertisement

Holi trip North Bengal: গরমের ছুটিতে কম খরচে দার্জিলিং পাহাড়ের ঘোরার সেরা ৫ জায়গা, যা কখনও পুরনো হয় না

Holi trip North Bengal: ৫ থেকে ১৫ হাজার টাকার মধ্যেই হোলিতে উত্তরবঙ্গে ২-৩ দিনের সুন্দর ভ্রমণ করা যায়। আগে থেকে ট্রেন বা হোটেল বুকিং করে নিলে খরচ কম থাকবে। পাহাড়ে আবহাওয়া ঠান্ডা থাকতে পারে, তাই হালকা গরম পোশাক নিতে ভুলবেন না।

গরমের ছুটিতে কম খরচে দার্জিলিং পাহাড়ের ঘোরার সেরা ৫ জায়গা, যা কখনও পুরনো হয় নাগরমের ছুটিতে কম খরচে দার্জিলিং পাহাড়ের ঘোরার সেরা ৫ জায়গা, যা কখনও পুরনো হয় না
সংগ্রাম সিংহরায়
  • দার্জিলিং,
  • 23 Feb 2026,
  • अपडेटेड 10:22 PM IST

Holi trip North Bengal: রঙের উৎসব হোলি মানেই ছুটি আর ঘুরতে যাওয়ার পরিকল্পনা। শহরের গরম ও কোলাহল এড়িয়ে অনেকেই এই সময় উত্তরবঙ্গের পাহাড় বা জঙ্গলে কয়েকটা দিন কাটাতে চান। হোলির সময় পর্যটকের ভিড় বেড়ে যায়, তাই আগে থেকে বুকিং করা জরুরি। কম খরচে সুন্দর ছুটি কাটাতে উত্তরবঙ্গের পাঁচটি জনপ্রিয় জায়গার খোঁজ রইল সহজভাবে। এই জায়গাগুলি চেনা কিন্তু কখনও পুরনো হয় না।

দার্জিলিং(Darjeeling)
হোলিতে সবসময় খুব কোলাহলপূর্ণ না হলেও পর্যটকদের ভিড় থাকে। চৌরাস্তায় হাঁটা, টাইগার হিলে সূর্যোদয় দেখা, টয়ট্রেনে চড়া। সব মিলিয়ে পাহাড়ি আবহে দোল কাটানোর আলাদা আনন্দ। শিলিগুড়ি বা NJP থেকে গাড়িতে ৩-৪ ঘণ্টা লাগে। বাজেট হোটেল ১২০০-৩০০০ টাকার মধ্যে পাওয়া যায়। দুই রাত দু’জনের মোট খরচ প্রায় ৮-১৫ হাজার টাকার মধ্যে।

কালিম্পং(Kalimpong) তুলনামূলক শান্ত ও নিরিবিলি। ডেলো হিল, অর্কিড নার্সারি আর তিস্তার দৃশ্য মন ভরিয়ে দেয়। পরিবার নিয়ে শান্তভাবে দোল কাটাতে চাইলে ভালো বিকল্প। শিলিগুড়ি থেকে প্রায় ৩ ঘণ্টা পথ। থাকা-খাওয়া মিলিয়ে দুই দিনের খরচ ৭–১২ হাজার টাকার মতো।

আরও পড়ুন

ডুয়ার্স(Dooars)
কৃতি আর জঙ্গল ভালোবাসেন যাঁরা, তাঁদের জন্য আদর্শ। গরুমারা বা জলদাপাড়ায় সাফারি করতে পারেন। অনেক রিসর্টে হোলি স্পেশাল আয়োজন থাকে। শিলিগুড়ি থেকে ২–৩ ঘণ্টা পথ। দুই রাতের মোট খরচ ৮–১৬ হাজার টাকার মধ্যে হতে পারে, সাফারি খরচ আলাদা।

লাভা ও লোলেগাঁও(Lava And Loleygaon)
শান্ত পাহাড়ি গ্রাম পছন্দ হলে লাভা ও লোলেগাঁও ভালো পছন্দ। মেঘ, পাইনবন আর নিরিবিলি পরিবেশে দোল কাটানো যায়। কালিম্পং হয়ে গাড়িতে পৌঁছানো যায়। দুই দিনের মোট বাজেট ৬–১০ হাজার টাকার মধ্যে রাখা সম্ভব।

মিরিক(Mirik)
অন্যদিকে, লেকপাড়ের সুন্দর পরিবেশ চাইলে মিরিক যেতে পারেন। সুমেন্দু লেক, কমলা বাগান আর পাহাড়ি রাস্তা। ছোট ট্রিপের জন্য একদম উপযুক্ত। শিলিগুড়ি থেকে মাত্র ২ ঘণ্টার পথ। দুই রাতের বাজেট ৫-৯ হাজার টাকার মধ্যেই সম্ভব।

Advertisement

সব মিলিয়ে, ৫ থেকে ১৫ হাজার টাকার মধ্যেই হোলিতে উত্তরবঙ্গে ২-৩ দিনের সুন্দর ভ্রমণ করা যায়। আগে থেকে ট্রেন বা হোটেল বুকিং করে নিলে খরচ কম থাকবে। পাহাড়ে আবহাওয়া ঠান্ডা থাকতে পারে, তাই হালকা গরম পোশাক নিতে ভুলবেন না।

 

Read more!
Advertisement
Advertisement