Advertisement

কীভাবে যাবেন নিম করোলি বাবার আশ্রম কাঁইচি ধাম? দেখুন Neem Karoli Kainchi Dham Tour Guide

নিম করোলি বাবার ভক্ত তালিকায় অ্যাপলের প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জোবস, ফেসবুক অধুনা মেটার মালিক মার্ক জুকারবার্গ থেকে বিরাট কোহলি। আপনিও যেতে পারেন বাবার আশ্রমে।

নিম করোলি আশ্রম যাওয়ার রুটনিম করোলি আশ্রম যাওয়ার রুট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Sep 2026,
  • अपडेटेड 7:52 PM IST
  • উত্তরাখণ্ডের পাহাড়ের কোলে কাঁইচি ধাম।
  • নিম করোলি বাবার বিখ্যাত আশ্রম।

বক্সঅফিসে ঝড় তুলেছে 'হনুমান অংশ' (Hanuman Ansh)। মাত্র ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ছবি ইতিমধ্যেই দেড়শো কোটি টাকা পেরিয়ে গিয়েছে। বক্সঅফিসের ভাষায়, অলটাইম ব্লক বাস্টার। নিম করোলি বাবার জীবনের উপর ভিত্তি করে এই ছবি। উত্তরাখণ্ডের পাহাড়ের কোলে অবস্থিত কাঁইচি ধাম। নিম করোলি বাবার বিখ্যাত আশ্রম। সেই আশ্রম গিয়ে অনেকেই ফল লাভ করেছেন। এর মধ্যে রয়েছেন অ্যাপলের প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জোবস, ফেসবুক অধুনা মেটার মালিক মার্ক জুকারবার্গ থেকে বিরাট কোহলি। সেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কাঁইচি ধামে বাবার আশ্রমে ছুটে এসেছিলেন ১৯ বছরের জোবস। পরে জুকারবার্গ। বাবার দেখা পাননি দু'জনেই। কিন্তু নিম করোলি বাবার কৃপায় নাকি বদলে গিয়েছিল স্টিভ জোবসের জীবন! ইচ্ছে হচ্ছে কাঁইচি ধাম যাওয়ার? কীভাবে যাবেন ভাবছেন? রইল পুরো ট্যুর গাইড। 
   
বাবা নিম করোলি ছিলেন হনুমানভক্ত। তাঁর জীবন জুড়ে নানা অলৌকিক কাহিনি ছড়িয়ে রয়েছে। হনুমান অংশ ছবিতেই সেই সব অলৌকিক কাহিনিই দেখা গিয়েছে। বহু মানুষ দাবি করেছেন, তাঁদের দেখে ভবিষ্যৎ বলে দিতেন বাবা নিম করোলি। ভক্তদের মনের কষ্ট বুঝতে পারতেন। লোকবিশ্বাস, আজও কাঁইচি ধামে গিয়ে মানত করলে বাবা নিম করোলি খালি হাতে ফেরান না। শুধু দেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই আশ্রমে আসেন। আপনিও যেতে পারেন। মানত করতে পারেন বাবার কাছে। হয়তো আপনার জীবনেও ঘটতে পারে মিরাকল। 

বাংলা থেকে কীভাবে যাবেন?

হাওড়া স্টেশন থেকে ধরুন বাঘ এক্সপ্রেস (Bagh Express)। গন্তব্য স্টেশন কাঠগোদাম। প্রতিদিন ট্রেনটি ছাড়ে রাত ৯টা ২০ মিনিটে। পরের দিন কাটবে ট্রেনে। কাঠগোদাম পৌঁছবে সকাল সাড়ে ৯টা নাগাদ। মোটের উপর ৩৬ ঘণ্টা ট্রেনেই কাটবে। কাঠগোদাম থেকে আশ্রমের দূরত্ব প্রায় ৩৮ কিলোমিটার। বাস এবং ট্যাক্সি পাওয়া যায়।  

এছাড়া হরিদ্বার বা নৈনিতাল থেকেও যেতে পারেন কাঁইচি ধামে। হরিদ্বারে নেমে ট্যাক্সি ধরে ফেলুন। পৌঁছবে যাবেন নিম করোলি বাবার আশ্রমে।  

Advertisement

বিমানে কীভাবে পৌঁছবেন? 

কলকাতা বিমানবন্দর থেকে যেতে হবে দিল্লি। তারপর সেখান থেকে পন্তনগর। সরাসরি কলকাতা থেকে পন্তনগর বিমান নেই। বিমানবন্দর থেকে আশ্রমের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। ট্যাক্সি নিয়ে সরাসরি কাঁইচি ধামে পৌঁছতে পারবেন।

আশ্রমের সময়

গরমকাল (এপ্রিল থেকে অক্টোবর) সকাল ৭টা থেকে সন্ধে ৬টা
শীতকাল (নভেম্বর থেকে মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৫টা
 

কখন যাবেন?

শনিবার ও রবিবার কাঁইচি ধামে প্রচুর ভিড় হয়। গরমের ছুটির সময় পর্যটক এবং ভক্তদের ভিড় বাড়ে। ওই সময়ে রাস্তায় যানজটের সমস্যাও হয়। তাই সম্ভব হলে শীতে সোমবার থেকে শুক্রবারের মধ্যে যাওয়ার পরিকল্পনা করুন। ভিড় তুলনামূলক কম থাকে।

কোথায় থাকবেন?

থাকার জন্য ভবালি, নৈনিতাল বা ভীমতালে হোটেল বা হোমস্টে বুক করতে পারেন। আগে থেকে থাকার ব্যবস্থা করে গেলে শেষ মুহূর্তে সমস্যায় পড়তে হবে না।

কত খরচ হবে?

কলকাতা থেকে ট্রেনে কাঁইচি ধামে যেতে মাথাপিছু ১০ হাজার টাকা আসা-যাওয়ার খরচ হতে পারে। এর সঙ্গে যোগ হবে হোটেল ভাড়া এবং খাওয়া খরচ। ধরে নিন, ৪ জনের পরিবার গেলে খরচ হতে পারে ২০ থেকে ৩০ হাজার টাকা। আর বিমান ধরলে এর সঙ্গে অতিরিক্ত ১২ হাজার।
 

Read more!
Advertisement
Advertisement