Advertisement

অতি সস্তায় কেরল ঘোরাবে IRCTC, প্লেন থেকে হোটেল, খাওয়া-দাওয়া FREE? বিস্তারিত রইল

ভ্রমণপ্রিয় মানুষদের স্বাচ্ছন্দ্যে ঘোরার সুযোগ করে দিতে  IRCTC প্রায়ই নানা ধরনের ট্যুর অফার করে। এবার যে ট্যুরটি IRCTC-র তরফে অফার করা হয়েছে, সেটির নাম দেওয়া হয়েছে অ্যামেজিং কেরল।

সস্তায় কেরল ঘুরে দেখার সুযোগসস্তায় কেরল ঘুরে দেখার সুযোগ
Aajtak Bangla
  • লখনউ,
  • 04 Feb 2026,
  • अपडेटेड 1:24 PM IST
  • ভ্রমণপ্রিয় মানুষদের স্বাচ্ছন্দ্যে ঘোরার সুযোগ করে দিতে IRCTC প্রায়ই নানা ধরনের ট্যুর অফার করে।
  • এবার যে ট্যুরটি IRCTC-র তরফে অফার করা হয়েছে, সেটির নাম দেওয়া হয়েছে অ্যামেজিং কেরল।
  • এটি একটি ফ্লাইট প্যাকেজ ট্যুর।

ভ্রমণপ্রিয় মানুষদের স্বাচ্ছন্দ্যে ঘোরার সুযোগ করে দিতে  IRCTC প্রায়ই নানা ধরনের ট্যুর অফার করে। এবার যে ট্যুরটি IRCTC-র তরফে অফার করা হয়েছে, সেটির নাম দেওয়া হয়েছে অ্যামেজিং কেরল। এটি একটি ফ্লাইট প্যাকেজ ট্যুর। খাওয়া-দাওয়া থেকে শুরু করে হোটেল, বিমান ভাড়া সবকিছুই রয়েছে এই প্যাকেজের মধ্যে। ৬ রাত-৭ দিনের জন্য এই ট্যুরের আয়োজন করা হয়েছে।

ঐতিহাসিক মন্দির, পর্যটন কেন্দ্রগুলিকে এই ট্যুরে ঘুরে দেখানো হবে। এই ট্যুর প্যাকেজে কোচি, মুন্নার, থেক্কাডি, কুমারকম এবং ত্রিভান্দ্রমের বিখ্যাত গন্তব্যগুলি ঘুরে দেখানো হবে। লখনউ থেকে থেকে শুরু হওয়া এই ট্যুরটু প্যাকেজটি ২২ মার্চ, ২০২৬ থেকে ২৮ মার্চ, ২০২৬ পর্যন্ত চলবে।

এই ট্যুরে লখনউ থেকে কোচি ও ত্রিবান্দ্রম থেকে লখনউ যাওয়ার বিমান ভাড়াও ধরা রয়েছে। খাবার এবং থাকার ব্যবস্থা করা হয়েছে থ্রি স্টার হোটেলে। এই সফরে ফোর্ট কোচি, চিয়াপাড়া জলপ্রপাত, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, এরাভিকুলাম জাতীয় উদ্যান, কুন্ডলা বাঁধ হ্রদ, মেট্টুপেটি বাঁধ, ইকো পয়েন্ট, টি মিউজিয়াম, পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য, মশলা বাগান, অ্যালেপ্পি বিচ, শ্রী পদ্মনাভ স্বামী মন্দির এবং কোভালাম সৈকত পরিদর্শন অন্তর্ভুক্ত রয়েছে।

এই ট্যুর প্যাকেজের ভাড়া কত হবে? তা জেনে নিন

এই ট্যুরে কোনও ব্যক্তি যদি একা যেতে চান, তাহলে তাঁর খরচ হবে ৭৮,০০০ টাকা। দুজন একসাথে থাকার জন্য প্যাকেজ নিলে জনপ্রতি খরচ হবে ৫৫,২০০ টাকা। তিনজন একসঙ্গে থাকার জন্য প্যাকেজ বুক করলে খরচ হবে জনপ্রতি ৫২,৪০০ টাকা। তবে যদি বাবা-মায়ের সঙ্গে সন্তান থাকে, সেক্ষেত্রে আলাদা বিছানা নিলে বাচ্চার জন্য লাগবে বিছানা সহ ৪৫,৯০০। বিছানা না নিলে খরচ হবে ৩৯,৫০০ টাকা।

কীভাবে টিকিট বুক করবেন:

এই প্যাকেজের জন্য বুকিংয়ের নিয়ম রয়েছে আগে আসলে অগ্রাধিকার।  এই ট্যুরের জন্য বুকিং করতে হলে লখনউয়ের গোমতী নগরের পর্যটন ভবনে অবস্থিত আইআরসিটিসি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়াও, অনলাইনে আইআরসিটিসি ওয়েবসাইটে irctctourism.com গিয়েও এই বুকিং করা যেতে পারে।  বুকিংয়ের জন্য 8287930911/ 9236391911/ 8287930902 নম্বরে ফোন করুন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement