
আপনি যদি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তবে IRCTC ' Sizzling Singapore & Malaysia [EHO037I]' নামে একটি বিশেষ আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ চালু করেছে। এই ভ্রমণ ২৮ অক্টোবর, ২০২৬ তারিখে শুরু হয়ে ২ নভেম্বর, ২০২৬ পর্যন্ত চলবে। এই প্যাকেজে মোট ৩০ জন যাত্রীর ভ্রমণের সুযোগ রয়েছে।
কোন কোন জায়গায় নিয়ে যাওয়া হবে?
এই সফরে ভ্রমণকারীরা Singapore, Sentosa, Malaysia, Genting Highlands, Kuala Lumpur City এবং Tower, Batu Caves ও Putrajaya মতো স্থান পরিদর্শন করার সুযোগ পাবেন। সিঙ্গাপুরের প্রধান আকর্ষণ যেমন Gardens by the Bay, Night Safari ও Sentosa Island এই সফরের অন্তর্ভুক্ত।
কলকাতা থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে যাত্রা করা হবে। ২৮ অক্টোবর, ফ্লাইটটি কলকাতা থেকে রাত ১২:১০ মিনিটে ছেড়ে সকাল ৯:০৫ মিনিটে সিঙ্গাপুরে পৌঁছবে। ফিরতি ফ্লাইটটি ২ নভেম্বর রাত ৯:৩৫ মিনিটে কুয়ালালামপুর থেকে ছেড়ে সকাল ১১:১০ মিনিটে কলকাতায় পৌঁছবে। তবে, এয়ারলাইন্সের পরিচালনগত প্রয়োজনের উপর নির্ভর করে ফ্লাইটের সময় পরিবর্তিত হতে পারে।
প্যাকেজটির মূল্য কত ?
প্যাকেজটিতে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লা়ঞ্চ এবং রাতের ডিনার সহ সব বেলার খাবার অন্তর্ভুক্ত। একক ব্যক্তির ক্ষেত্রে জনপ্রতি খরচ ২১,৩৩,৫৫০ টাকা। দুইজনের থাকার ক্ষেত্রে খরচ ২১,০৯,৯৩০ এবং তিনজনের ক্ষেত্রে খরচ ২১,১২,১০০ টাকা। বাচ্চাদের জন্য আলাদা ভাড়াও নির্ধারণ করা হয়েছে। বেডসহ বাচ্চার ভাড়া ১,১১,৫০০ এবং বেড ছাড়া ভাড়া ৮৯,০৫০ টাকা। বুকিং করার সময় প্রযোজ্য ট্যাক্স (TCS) আলাদাভাবে চার্জ করা হবে।
বুকিংয়ের জন্য অগ্রিম কত টাকা দিতে হবে?
Advance Reservation-এর জন্য, যাত্রীদের প্যাকেজ খরচের ৩০% জনপ্রতি জমা দিতে হবে। এই অর্থ ফেরতযোগ্য নয়। বাকি অর্থ যাত্রার তারিখের ৩০ দিন আগে দিতে হবে। ০ থেকে ২ বছর বয়সী শিশুদের বুকিংয়ের জন্য আইআরসিটিসি (IRCTC) অফিসে যোগাযোগ করুন।
ভিসার জন্য কোন কোন কাগজপত্র প্রয়োজন?
সিঙ্গাপুরের ভিসার জন্য, ভারতে ফেরার তারিখ থেকে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং এতে অন্তত দুটি খালি পেজ থাকতে হবে। এছাড়াও ভিসা ফর্ম ১৪এ, ছবি, ব্যাঙ্ক স্টেটমেন্ট, পেশার প্রমাণপত্র, টিকিট ও হোটেলের বিবরণ, আইটিআর এবং পাসপোর্টের কপির মতো নথিপত্র প্রয়োজন।
আইআরসিটিসি (IRCTC) অনুসারে, ব্যাঙ্ক স্টেটমেন্টে জনপ্রতি কমপক্ষে ৮০,০০০ টাকার ক্লোজিং ব্যালেন্স থাকতে হবে। মালয়েশিয়ার এমডিএসি (MDAC)-এর জন্য, আপনাকে ফ্লাইট ও হোটেলের বিবরণের সঙ্গে আপনার পাসপোর্টের প্রথম এবং শেষ পেজের একটি কপি দিতে হবে। এই সমস্ত নথি আপনার ভ্রমণের এক মাস আগে IRCTC অফিসে জমা দিতে হবে।