Advertisement

Free Somnath Yatra 2026: FREE-তে সোমনাথ মন্দির দর্শনে নিয়ে যাবে রাজ্য সরকার, থাকা খাওয়ার ব্যবস্থাও, কবে?

শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম গুজরাতের সোমনাথ। অনেকেরই স্বপ্ন থাকে এই মন্দির দর্শনের। সেই সুযোগ করে দিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। ১১০০ জন পুণ্যার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে গুজরাতের সোমনাথ মন্দির দর্শনে পাঠাচ্ছে রাজ্য সরকার। আজ থেকেই শুরু হয়েছে সেই আবেদন। আপনিও যদি সোমনাথ দর্শনে যেতে চান তাহলে জেনে নিন পুরো পদ্ধতি।

আজ থেকে শুরু আবেদনআজ থেকে শুরু আবেদন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jul 2026,
  • अपडेटेड 3:23 PM IST

শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম গুজরাতের সোমনাথ। অনেকেরই স্বপ্ন থাকে এই মন্দির দর্শনের। সেই সুযোগ করে দিচ্ছে  শুভেন্দু অধিকারীর সরকার। ১১০০ জন পুণ্যার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে গুজরাতের সোমনাথ মন্দির দর্শনে পাঠাচ্ছে রাজ্য সরকার। আজ থেকেই শুরু হয়েছে সেই আবেদন। আপনিও যদি সোমনাথ দর্শনে যেতে চান তাহলে জেনে নিন পুরো পদ্ধতি।

বিনামূল্যে সোমনাথ দর্শন
এই বছর গুজরাতের ঐতিহাসিক সোমনাথ মন্দিরের প্রতিষ্ঠার ১০০০ বছর পূর্তি হয়েছে। আর সেই উপলক্ষ্যে আয়োজিত ‘Somnath Swabhiman Parv’ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ থেকেও তীর্থযাত্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।  প্রশাসনিক সূত্রের খবর, কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘Somnath Swabhiman Parv – 1000 Years of Unbroken and Indomitable Faith’ কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গ থেকে ১,১০০ জন তীর্থযাত্রী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা থেকে গুজরাত পর্যন্ত যাতায়াতের সমস্ত খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। অন্যদিকে সোমনাথে থাকার ব্যবস্থা, স্থানীয় পরিবহণ এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার দায়িত্ব নেবে গুজরাত সরকার ও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। প্রসঙ্গত, ২০২৬ সালে সোমনাথ মন্দিরে গজনির মাহমুদের আক্রমণের এক হাজার বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র সরকার ১১ জানুয়ারি থেকে এক বছরব্যাপী ‘সোমনাথ স্বাভিমান পর্ব—১০০০ ইয়ার্স অব আনব্রোকেন অ্যান্ড ইনডমিটেবল ফেইথ’ কর্মসূচি পালন করছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই আরব সাগরের তীরে অবস্থিত ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ দর্শনের সুযোগ পাচ্ছেন বাংলার পুণ্যার্থীরা।

 ১,১০০ জন তীর্থযাত্রী সুযোগ পাবেন
রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন এই বিষয়ে সমস্ত জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছেন। প্রতিটি জেলার জন্য নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ করা হয়েছে। সবচেয়ে বেশি ১২৩ জন সুযোগ পাবেন উত্তর ২৪ পরগনা থেকে এবং ১১৬ জন দক্ষিণ ২৪ পরগনা থেকে। সবচেয়ে কম কোটা রাখা হয়েছে কালিম্পং জেলার জন্য, যেখানে সুযোগ পাবেন ৪ জন। পুণ্যার্থী নির্বাচনের ক্ষেত্রে শারীরিকভাবে সক্ষম প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সম্ভব হলে স্বামী-স্ত্রীকে একসঙ্গে নির্বাচিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অবিবাহিত, বিধবা বা অন্য কোনও একক যোগ্য আবেদনকারীর ক্ষেত্রে একজন সঙ্গীকেও অনুমতি দেওয়া যেতে পারে। তীর্থযাত্রীদের তালিকা তৈরির সময় সংশ্লিষ্ট জেলার মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তর এবং জেলার বিভিন্ন ভৌগোলিক এলাকার প্রতিনিধিত্ব নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement

কীভাবে আবেদন
আবেদন গ্রহণ চলবে ২০ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড এবং ভোটার পরিচয়পত্রের তথ্য। আগামী ১২ সেপ্টেম্বর শুরু হতে চলা এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জেলা শাসকদের বিশেষ নির্দেশ পাঠিয়েছেন তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন। এই তীর্থযাত্রায় অংশগ্রহণের জন্য  ১৯ জুলাই থেকে রাজ্যের প্রথম সারির সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আগ্রহী যোগ্য নাগরিকরা ৩০ জুলাই পর্যন্ত নিজের জেলার জেলা তথ্য-সংস্কৃতি আধিকারিক (ডিআইসিও) অফিসে এবং কলকাতার বাসিন্দারা কলকাতা পুরসভা অফিসে আবেদনপত্র জমা দিতে পারবেন।  ৭ অগাস্টের মধ্যে চূড়ান্ত তালিকা রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে, যাতে পরবর্তী প্রশাসনিক প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা যায়।

Read more!
Advertisement
Advertisement