Advertisement

North Bengal Offbeat Destinations: প্রকৃতিই এখানে 'হিরো', কালিম্পঙের এই স্বল্প চেনা গ্রাম যেন সৌন্দর্যের খনি

প্রকৃতিপ্রেমীদের জন্য এই নির্জন গ্রামটি এক আদর্শ সাপ্তাহিক ছুটি কাটানোর ঠিকানা। সবচেয়ে বড় কথা হলো এই শান্ত নিরিবিলি গ্রামে বসে কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে সুন্দর ও জাঁকজমকপূর্ণ রূপ দেখা যায়। পাহাড় যেন সারাক্ষণ আপনাকে পাহারা দেবে।

North Bengal Offbeat Destinations: প্রকৃতিই এখানে 'হিরো', কালিম্পঙের এই স্বল্প চেনা গ্রাম যেন সৌন্দর্যের খনিNorth Bengal Offbeat Destinations: প্রকৃতিই এখানে 'হিরো', কালিম্পঙের এই স্বল্প চেনা গ্রাম যেন সৌন্দর্যের খনি
সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 12 Jul 2026,
  • अपडेटेड 5:08 PM IST

North Bengal Offbeat Destinations: পাহাড়ের কোলে ছুটির দিনগুলো শান্তিতে কাটানোর জন্য উত্তরবঙ্গের এক টুকরো স্বর্গ হলো পাবং। কালিম্পং শহর থেকে মাত্র চৌত্রিশ কিলোমিটার দূরে এক পাহাড়ের চূড়ায় অবস্থিত এই অনিন্দ্যসুন্দর অফবিট গ্রামটি। কোলাহলমুক্ত শান্ত পাবংয়ের চারদিক সবুজ উপত্যকা এবং দেবদারু ও ওক আর পাইন বনে ঘেরা। শীতের মরসুমে এখানকার কমলালেবুর বাগানগুলো এক অপরূপ রূপ নেয়। চারপাশের এই শেষ না হওয়া সুরম্য প্রাকৃতিক ল্যান্ডস্কেপ পর্যটকদের মন ভরিয়ে দেয়।

প্রকৃতিপ্রেমীদের জন্য এই নির্জন গ্রামটি এক আদর্শ সাপ্তাহিক ছুটি কাটানোর ঠিকানা। সবচেয়ে বড় কথা হলো এই শান্ত নিরিবিলি গ্রামে বসে কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে সুন্দর ও জাঁকজমকপূর্ণ রূপ দেখা যায়। পাহাড় যেন সারাক্ষণ আপনাকে পাহারা দেবে। পাহাড় আর ঘন বনের বুক চিরে সারাদিন ভেসে আসে অসংখ্য নাম না জানা পাখির মিষ্টি শুরের শব্দ। পাখি পর্যবেক্ষকদের কাছে তাই এই জায়গাটি একেবারে স্বর্গের মতো। স্থানীয় পাহাড়িয়া মানুষের আন্তরিক আতিথেয়তা আপনার মন ছুঁয়ে যাবে। নেওরা উপত্যকার জঙ্গল কিংবা সবুজ ধানের ক্ষেতের আলপথ ধরে হেঁটে বেড়ানো এবং মনোরম ট্র্যাকিং করার জন্য এই শান্ত গ্রামের পরিবেশ এক কথায় অনবদ্য।

পাবং গ্রামটি যেন ঠিক ছবির মতো সুন্দর একটি পোস্টকার্ডের অবস্থান। চারপাশের শস্য ক্ষেত আর ঘন সবুজ জঙ্গল এই ছোট্ট গ্রামটিকে সাজিয়ে তুলেছে। পাবংয়ে এলে আশেপাশের বেশ কিছু সুন্দর দর্শনীয় স্থান ঘুরে নেওয়া যায়। এখান থেকে মাত্র চার কিলোমিটার দূরেই রয়েছে আরেক পাহাড়ি পর্যটন কেন্দ্র চরখোল। এ ছাড়া পাবংয়ে থেকে খুব সহজেই লাভা ও লোলেগাঁও এবং কোলাখাম ও রিষপের মতো আকর্ষণীয় গন্তব্যগুলো ঘুরে নেওয়া সম্ভব।

যাতায়াত ও পৌঁছনোর উপায়
কলকাতা এবং দেশের অন্যান্য প্রধান শহরের সঙ্গে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো। পাবং আসার জন্য নিকটতম রেলস্টেশন হলো নিউ জলপাইগুড়ি বা এনজেপি এবং নিউ মাল জংশন। স্টেশন থেকে সরাসরি ক্যাব বা গাড়ি বুক করে পাবং পৌঁছানো যায়।

Advertisement

ভাড়া ও খরচ
এনজেপি স্টেশন থেকে পাবং যাওয়ার জন্য একটি ওয়ান ওয়ে রিজার্ভ গাড়ির ভাড়া আনুমানিক চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মতো পড়তে পারে। আবার কালিম্পং শহর থেকেও মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব হওয়ায় সেখান থেকেও খুব সহজে যাতায়াত করা যায়। সবচেয়ে সুবিধার বিষয় হলো পাবংয়ের হোমস্টেগুলো কালিম্পং বা নির্দিষ্ট জায়গা থেকে পর্যটকদের জন্য পিকআপের ব্যবস্থা করে থাকে। এই পরিষেবার ফলে যাতায়াতের ঝক্কি ও উত্তেজনা অনেকটাই কমে যায়।

থাকার খরচ ও ব্যবস্থা
পাহাড়ের এই অনিন্দ্যসুন্দর কোলে থাকার জন্য হোমস্টের খরচও বেশ সাধ্যের মধ্যে। থাকা এবং সারাদিনের চার বেলার সমস্ত খাওয়াদাওয়াসহ মাথাপিছু প্রতিদিন খরচ পড়বে মাত্র এক হাজার আটশত টাকা। কম খরচে নির্জনতা ও একাকীত্ব উপভোগ করার জন্য এবং প্রকৃতির বুকে হারিয়ে যাওয়ার জন্য পাবংয়ের চেয়ে ভালো বিকল্প আর কিছু হতে পারে না।

 

Read more!
Advertisement
Advertisement