Advertisement

Kurseong Offbeat Places Beltar: মাত্র ৫ হাজারে চির ঠান্ডার দেশে, কার্শিয়াংয়ের এই অফবিট ডেস্টিনেশন সেরা গন্তব্য

Kurseong Offbeat Places Beltar: কার্শিয়াং শহরের কেন্দ্রস্থল থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি এখনও পর্যটকদের ভিড়ে চেনা রূপ হারায়নি। সবুজ চা-বাগান, মেঘের আনাগোনা আর থমথমে নির্জনতার জন্য বিখ্যাত এই বেলতার সপ্তাহান্তের ছুটির আমেজ গায়ে মাখার জন্য এক্কেবারে আদর্শ এক ঠিকানা।

Kurseong Offbeat Places Beltar: মাত্র ৫ হাজারে চির ঠান্ডার দেশে, কার্শিয়াংয়ের এই অফবিট ডেস্টিনেশন সেরা গন্তব্যKurseong Offbeat Places Beltar: মাত্র ৫ হাজারে চির ঠান্ডার দেশে, কার্শিয়াংয়ের এই অফবিট ডেস্টিনেশন সেরা গন্তব্য
সংগ্রাম সিংহরায়
  • কার্শিয়ং,
  • 01 Jun 2026,
  • अपडेटेड 6:46 PM IST

Kurseong Offbeat Places Beltar: ইট-কাঠ-পাথরের শহরের চেনা কোলাহল আর দৈনন্দিন কাজের একঘেয়েমি থেকে দু-একদিনের জন্য মুক্তি চান? পকেটে বেশি টান না দিয়ে যদি শান্ত, স্নিগ্ধ কোনো পাহাড়ি গ্রামে কয়েকটা দিন কাটিয়ে আসতে চান, তবে আপনার জন্য অপেক্ষা করছে দার্জিলিং পাহাড়ের কোলের এক অপরূপ অফবিট ডেস্টিনেশন বেলটার (Beltar)। কার্শিয়াং শহরের কেন্দ্রস্থল থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি এখনও পর্যটকদের ভিড়ে চেনা রূপ হারায়নি। সবুজ চা-বাগান, মেঘের আনাগোনা আর থমথমে নির্জনতার জন্য বিখ্যাত এই বেলতার সপ্তাহান্তের ছুটির আমেজ গায়ে মাখার জন্য এক্কেবারে আদর্শ এক ঠিকানা।

ছবির মতো সুন্দর লোকেশন
কার্শিয়াং মহকুমার বিখ্যাত মার্গারেট হোপ (Margaret's Hope) মোড় থেকে পাহাড়ি ঢালু পথ ধরে কিছুটা নিচের দিকে নামলেই চোখ জুড়িয়ে দেবে বেলতার গ্রাম। চারিদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ কার্পেটের মতো বিছানো চা-বাগান এবং পাহাড়ের খাঁজ। পাইন-ধূপির ছায়া আর পাখির কূজন। সব মিলিয়ে এই গ্রামটি যেন ক্যানভাসে আঁকা কোনো ছবির মতো সুন্দর।

কীভাবে পৌঁছাবেন এই রূপকথার দেশে?
ট্রেনে: ট্রাভেলারদের জন্য সবচেয়ে কাছের রেল স্টেশন হলো নিউ জলপাইগুড়ি (NJP)। সেখান থেকে কার্শিয়াংয়ের দূরত্ব প্রায় ৫৩ কিলোমিটার।

বিমানে: যারা আকাশপথে আসতে চান, তাদের জন্য নিকটবর্তী বিমানবন্দর হলো বাগডোগরা।

সড়ক পথে: শিলিগুড়ি বা এনজেপি থেকে সহজেই ছোট গাড়ি কিংবা শেয়ারের ট্যাক্সি ধরে প্রথমে কার্শিয়াং শহরে পৌঁছে যান। এরপর কার্শিয়াং থেকে লোকাল ট্যাক্সি বা ছোট গাড়িতে চেপে অনায়াসে চলে যেতে পারবেন স্বপ্নের বেলতারে।

কোথায় থাকবেন?
বেলতারে এখন পর্যটকদের সুবিধার্থে বেশ কিছু সুন্দর পাহাড়ি হোমস্টে (Homestay) গড়ে উঠেছে, যেখানে স্থানীয়দের আতিথেয়তার স্বাদ মিলবে। এছাড়া, আপনি চাইলে মূল কার্শিয়াং শহরেও বেশ কিছু ভালো মানের হোটেল, লাক্সারি রিসোর্ট ও হোমস্টে পেয়ে যাবেন। কার্শিয়াংয়ে থেকে একদিনে বেলতারের সৌন্দর্য ঘুরে দেখে নেওয়ার সুযোগও রয়েছে।

Advertisement

সম্ভাব্য খরচ (জনপ্রতি হিসাব)
যাতায়াত: এনজেপি বা শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার জন্য রিজার্ভ গাড়ি ভাড়া পড়বে আনুমানিক ১২০০-১৫০০ টাকা (শেয়ারিংয়ে গেলে মাত্র ১৫০-২০০ টাকা)। এরপর কার্শিয়াং থেকে বেলতার যাতায়াত বাবদ গাড়ি ভাড়া ৫০০-৮০০ টাকা লাগতে পারে।

থাকা ও খাওয়া: পাহাড়ি হোমস্টে বা বাজেট হোটেলে থাকা এবং তিন বেলার ঘরোয়া সুস্বাদু খাবার সহ জনপ্রতি প্রতিদিন খরচ হবে ১৫০০ থেকে ২৫০০ টাকা।

মোট বাজেট: সব মিলিয়ে মাত্র ২ রাত ও ৩ দিনের একটি নিখাদ ট্রিপে মাথাপিছু প্রায় ৩,৫০০ থেকে ৫,০০০ টাকার মতো খরচ হতে পারে। কম খরচে পাহাড়ের এমন নির্জন শান্তি আর কোথাও পাবেন না!

 

Read more!
Advertisement
Advertisement