Advertisement

Saturn Guru Rashifal: শনি-গুরুর বিরল যোগ, চার রাশির জীবনে জোয়ার, ২০২৬ সালে ভাগ্য বদলের ইঙ্গিত

Saturn Guru Rashifal: ২০২৬ সালেও শনি মীন রাশিতেই অবস্থান করবে। অন্য দিকে, মীন রাশির অধিপতি বৃহস্পতি যিনি জ্ঞান, সৌভাগ্য, সমৃদ্ধি ও ধর্মের প্রতীক। দেবতাদের গুরু হিসেবে পরিচিত এই গ্রহের সঙ্গে শনির অবস্থান মিলিয়ে তৈরি হতে চলেছে এক বিশেষ বিরল যোগ।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 03 Jan 2026,
  • अपडेटेड 12:13 AM IST

Saturn Guru Rashifal: জ্যোতিষশাস্ত্রের বিচারে আগামী বছরটি হতে চলেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গ্রহ-নক্ষত্রের অবস্থান বদলের সঙ্গে সঙ্গে বহু জাতকের জীবনে আসবে বড় পরিবর্তন। ২০২৫ সালের মার্চ মাসে কর্মফলের গ্রহ শনি মীন রাশিতে প্রবেশ করেছে। সেই প্রভাবে বর্তমানে মীন রাশির জাতকদের উপর চলছে শনির সাড়ে সাতি।

২০২৬ সালেও শনি মীন রাশিতেই অবস্থান করবে। অন্য দিকে, মীন রাশির অধিপতি বৃহস্পতি যিনি জ্ঞান, সৌভাগ্য, সমৃদ্ধি ও ধর্মের প্রতীক। দেবতাদের গুরু হিসেবে পরিচিত এই গ্রহের সঙ্গে শনির অবস্থান মিলিয়ে তৈরি হতে চলেছে এক বিশেষ বিরল যোগ।

শনি এখন বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে। ২০২৬ সালে বৃহস্পতি সিংহ রাশিতে গোচর করবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই সময় সিংহ রাশির উপর শনির ধাইয়া চলবে। ফলে এক দিকে মীন রাশিতে শনি, অন্য দিকে সিংহ রাশিতে বৃহস্পতি। এই গ্রহগত অবস্থান এক অনন্য মহাসন্ধি তৈরি করবে। জ্যোতিষ মতে, এই যোগ চারটি রাশির জীবনে এনে দেবে সাফল্য, অর্থ ও সুখের সুবাতাস।

আরও পড়ুন

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য ২০২৬ সাল কার্যত আশীর্বাদের মতো। অর্থনৈতিক দিক থেকে বড় সাফল্য আসতে পারে। নিয়ম মেনে পরিশ্রম করার সুফল পাবেন। কেরিয়ারে উন্নতি, সম্পদ বৃদ্ধি এবং সামাজিক মর্যাদা বাড়ার প্রবল যোগ রয়েছে। কর্মক্ষেত্রে দক্ষতা বাড়বে, প্রেমের সম্পর্কও আরও দৃঢ় হবে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্যও বছরটি অত্যন্ত শুভ। শনি ও বৃহস্পতির প্রভাবে কেরিয়ারে সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকবে। বহুদিনের লক্ষ্য পূরণ হতে পারে। কর্মস্থলে প্রভাব প্রতিপত্তি বাড়বে, সম্মান লাভের যোগ রয়েছে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য ২০২৬ সাল এনে দিতে পারে আর্থিক স্বাচ্ছন্দ্য। আয়ের নতুন পথ খুলবে। কর্মজীবনে অগ্রগতি হবে, পাশাপাশি পারিবারিক জীবনেও সুখ ও শান্তি বজায় থাকবে। ভবিষ্যৎ সঞ্চয়ের সুযোগ তৈরি হতে পারে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের সামনে আসবে একাধিক নতুন সুযোগ। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে সম্পদ ও খ্যাতি দুইই বাড়বে। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। জীবনের কোনও বড় লক্ষ্য সফল হতে পারে। অর্থাগমের দিক থেকেও বছরটি অত্যন্ত শুভ।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement