Advertisement

2027 Astro Calander: ২০২৭-এ শনি-বৃহস্পতির রাশি পরিবর্তন! কবে কোন গোচর, রইল জ্যোতিষ ক্যালেন্ডার

2027 Astrology Calendar: ২০২৭ সাল। জ্য়োতিষীরা বলছেন, এই নতুন বছরে আলাদা করে নজরে রাখতে হবে শনি ও বৃহস্পতির রাশি পরিবর্তনে। কেন?

৫টি রাশির জাতক-জাতিকার ব্যাংক ব্যালেন্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।  ৫টি রাশির জাতক-জাতিকার ব্যাংক ব্যালেন্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Nov 2026,
  • अपडेटेड 9:26 PM IST
  • শনি ও বৃহস্পতির রাশি পরিবর্তনে।
  • বিভিন্ন রাশির জাতকদের জীবনে প্রভাব ফেলতে পারে।

2027 Astrology Calendar: ২০২৭ সাল। জ্য়োতিষীরা বলছেন, এই নতুন বছরে আলাদা করে নজরে রাখতে হবে শনি ও বৃহস্পতির রাশি পরিবর্তনে। কেন? কারণ বছরের শুরুতেই বক্রী বৃহস্পতি সিংহ থেকে কর্কটে ফিরবে। জুনে শনি মীন ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। তার কয়েক সপ্তাহ পর বৃহস্পতি যাবে সিংহে। অক্টোবরে বক্রী শনি আবার মীনে ফিরবে। নভেম্বরে বৃহস্পতি প্রবেশ করবে কন্যায়। অর্থাৎ, নতুন বছরে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান বদল হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই পরিবর্তন বিভিন্ন রাশির জাতকদের জীবনে প্রভাব ফেলতে পারে।

২০২৭ সালে বৃহস্পতির গোচর কবে?
বৃহস্পতির প্রথম গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন ২৫ জানুয়ারি। এ দিন বক্রী বৃহস্পতি সিংহ থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। ১৩ এপ্রিল বৃহস্পতি মার্গী হবে। এর পর ২৬ জুন কর্কট ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। বছরের শেষ দিকে, ২৬ নভেম্বর বৃহস্পতি সিংহ থেকে কন্যা রাশিতে যাবে। ফলে এক বছরে তিন বার রাশি পরিবর্তন করবে এই গ্রহ।

শনির রাশি পরিবর্তন কবে?
শনির গোচরও ২০২৭ সালের অন্যতম গুরুত্বপূর্ণ জ্যোতিষ ঘটনা। ৩ জুন শনি মীন ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। প্রায় সাড়ে চার মাস মেষে থাকার পর ২০ অক্টোবর বক্রী হয়ে আবার মীন রাশিতে ফিরে আসবে। ২৪ ডিসেম্বর শনি মার্গী হবে। জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্ম, দায়িত্ব, পরিশ্রম ও শৃঙ্খলার প্রতীক বলে মনে করা হয়।

রাহু-কেতুর অবস্থান  
২০২৭ সালের পুরোটা জুড়েই রাহু মকর এবং কেতু কর্কট রাশিতে থাকবে। অর্থাৎ, এই দুই ছায়াগ্রহের নতুন রাশি পরিবর্তন হবে না। তবে জন্মছকে তাদের অবস্থান অনুযায়ী ফলের ব্যাখ্যা আলাদা হতে পারে। 

Read more!
Advertisement
Advertisement