Advertisement

Budh Nakshatra Parivartan: উত্তরফাল্গুনী নক্ষত্রে বুধের প্রবেশ আজ, ৫ থেকে ১৩ সেপ্টেম্বর ৪ রাশির রাজকীয় সময়

সূর্য ও বুধের মধ্যে মিত্রতার সম্পর্ক আছে, এই কারণে সূর্যের নক্ষত্রে বুধের এই গোচক জ্ঞান, কর্মকুশলতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও ব্যবসায়িক সফলতা বৃদ্ধি হয় বলে মানা হয়। ৮ দিনের এই সময়ে কিছু রাশির বিশেষ লাভ হতে চলেছে।

বুধের নক্ষত্র গোচর আজবুধের নক্ষত্র গোচর আজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2026,
  • अपडेटेड 12:00 PM IST
  • আজ বুদ্ধি, বাণী, ব্যবসা ও তর্কের কারক গ্রহ বুধ সূর্যের নিজস্ব নক্ষত্র উত্তরফাল্গুনীতে প্রবেশ করতে চলেছে।

আজ বুদ্ধি, বাণী, ব্যবসা ও তর্কের কারক গ্রহ বুধ সূর্যের নিজস্ব নক্ষত্র উত্তরফাল্গুনীতে প্রবেশ করতে চলেছে। বুধ এই নক্ষত্রে ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিরাজ করবে। সূর্য ও বুধের মধ্যে মিত্রতার সম্পর্ক আছে, এই কারণে সূর্যের নক্ষত্রে বুধের এই গোচক জ্ঞান, কর্মকুশলতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও ব্যবসায়িক সফলতা বৃদ্ধি হয় বলে মানা হয়। ৮ দিনের এই সময়ে কিছু রাশির বিশেষ লাভ হতে চলেছে। আসুন জেনে নিই সেই সৌভাগ্যময় রাশি কারা। 

মিথুন রাশি
মিথুন রাশির স্বামী স্বয়ং বুধ, তাই এই নক্ষত্র পরিবরতন আপনার জন্য অনুকূল হবে। যোগাযোগ, মিডিয়া, লেখালেখি, মার্কেটিং ও আইটি ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের লাভ হবে। ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে ও ছোট ট্রিপ ফলদায়ক প্রমাণিত হবে। ব্যবসায় নতুন চুক্তিতে লাভ হবে এবং আর্থিক পরিস্থিতি মজবুত হবে। 

সিংহ রাশি
উত্তরফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণ সিংহ রাশিতে রয়েছে, যার অধিপতি স্বামী স্বয়ং সূর্য। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব ক্ষমতা ও কথাবার্তা আরও আকর্ষণীয় হবে। আটকে থাকা ব্যবসায়িক চুক্তি পুরো হবে। আয়ের নতুন রাস্তা খুলবে। আর অর্থ সঞ্চয় করতে সফল হবেন। সমাজ ও কর্মক্ষেত্রে মান-সম্মান ও প্রতিষ্ঠা বাড়বে। 

কন্যা রাশি
উত্তরফাল্গুনী নক্ষত্রের শেষ তিন চরণ কন্যা রাশিতে, এছাড়াও কন্যা রাশির স্বামীও বুধ। বুদ্ধি বাড়বে। যদি এই সময় আপনি কোনও প্রতিযোগী পরীক্ষা, গবেষণা বা বিশ্লেষণমূলক কাজের সঙ্গে জড়িত থাকেন, তবে এটি একটি অত্যন্ত শুভ সময়। কর্মরত ব্যক্তিরা পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। আপনি মানসিক শান্তি লাভ করবেন এবং দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পাবেন। 

ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের এই নক্ষত্র পরিবর্তন ভাগ্য এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আপনি কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন ও অধস্তনদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। আপনার পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে। পিতা বা পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ধর্ম ও আধ্যাত্মিক কার্যকলাপের প্রতি ঝোঁক বাড়বে, যা মনকে প্রফুল্ল রাখবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement