Advertisement

Ajker Rashifal 6 February 2021: ৪ রাশির আর্থিক উন্নতি, জানুন আপনার ভাগ্য

Daily Bengali Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces- চাকরি থেকে ব্যবসা, পরিবার থেকে স্বাস্থ্য, কেমন যাবে আপনার দিন? জানুন আপনার রাশিফল।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Feb 2021,
  • अपडेटेड 12:44 AM IST
  • মেষ বাক্যে সংযত হোন
  • ধনুর স্বাস্থ্যে সতর্কতা দরকার
  • মীনের জীবিকায় উন্নতি


মেষ - কর্মক্ষেত্রে বিভ্রান্তি। যদিও ইতিবাচক কাজে আশাতীত সফলতা। তবে বাক্যে সংযম রাখুন। 

বৃষ - অধস্তন কর্মী বা বন্ধুবান্ধবের কারণে মানসিক চাপ বাড়তে পারে। মনে অজানা ভয়ের সঞ্চার হবে। ইষ্ট দেবতার নামজপে মুশকিল আসান। 

মিথুন - আর্থিক ক্ষেত্র মজবুত হবে। দাম্পত্য জীবনেও আশাতীত উন্নতি। তবে সন্তানের কারণে দুশ্চিন্তা। 

কর্কট - পারিবারিক জীবনে সুখশান্তি থাকবে। স্বাস্থ্যের প্রতি সচেতন হোন। উচ্চ আধিকারিকদের থেকে সহযোগিতা পাবেন। 

সিংহ - ব্যর্থতাজনিত কারণে মানসিক চাপ থাকবে। তবে বুদ্ধি দিয়ে প্রতিকূল পরিস্থিতিতেও সফলতা পাবেন। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। 

কন্যা - পারিবারিক ক্ষেত্রে কোনও মহিলার আচরণ দুশ্চিন্তা বাড়াবে। আর্থিক ক্ষেত্রে মজবুত হবে। লাগাতার চলা কোনও সমস্যার সমাধান হবে। 

তুলা - সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা বাড়বে। আর্থিক ক্ষেত্র মজবুত হবে। অন্যের সাহায্য পেতে সফল হবেন। 

বৃশ্চিক - দাম্পত্য জীবন সুখের হবে। ব্যবসায় প্রতিষ্ঠা বাড়বে। ধন ও যশের বৃদ্ধি। সম্পর্ক মধুর হবে। 

ধনু - পারিবারিক দায়িত্ব পূরণ করতে পারবেন। দীর্ঘদিনের সমস্যার সমাধান। স্বাস্থ্যের প্রতি অতি অবশ্যই সচেতন হোন। 

মকর - স্বাস্থ্যের উন্নতি। জীবন সঙ্গীর সঙ্গে মানসিক টানাপোড়েন। কোন কাজ সম্পন্ন হওয়ায় আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। 

কুম্ভ - শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতায় সাফল্য। পারিবারিক জীবনে সুখশান্তি থাকবে। আর্থিক ক্ষেত্রে মজবুত হবে। 

মীন - জীবিকায় উন্নতি। পারিবারিক দায়িত্ব পূরণ করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে সফলতা। 

 


 

Read more!
Advertisement
Advertisement