Advertisement

Akshaya Tritiya 2026 Rashifal: অক্ষয় তৃতীয়ার অক্ষয়যোগে কপাল খুলবে, টাকার জোয়ারে ভাসবে ৪ রাশি

Akshaya Tritiya 2026 Rashifal: আগামী ১৯ এপ্রিল, ২০২৬ পালিত হতে চলেছে অক্ষয় তৃতীয়া। জ্যোতিষ গণনা বলছে, সেদিন চাঁদ এবং সূর্য, উভয়েই নিজ নিজ উচ্চ রাশিতে অবস্থান করবে। এই মহাজাগতিক সংযোগেই তৈরি হচ্ছে বিশেষ ‘অক্ষয় যোগ’। আর এই শুভ যোগের প্রভাবে অন্তত চারটি রাশির জীবনে আসতে চলেছে রাজকীয় সুখ ও সমৃদ্ধি।

অক্ষয় তৃতীয়া রাশিফলঅক্ষয় তৃতীয়া রাশিফল
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 Apr 2026,
  • अपडेटेड 6:21 PM IST

Akshaya Tritiya 2026 Rashifal: শাস্ত্র মতে, অক্ষয় যোগ এমন এক শুভ মুহূর্ত যার মাহাত্ম্য কখনও ফুরিয়ে যায় না। আগামী ১৯ এপ্রিল, ২০২৬ পালিত হতে চলেছে অক্ষয় তৃতীয়া। জ্যোতিষ গণনা বলছে, সেদিন চাঁদ এবং সূর্য, উভয়েই নিজ নিজ উচ্চ রাশিতে অবস্থান করবে। এই মহাজাগতিক সংযোগেই তৈরি হচ্ছে বিশেষ ‘অক্ষয় যোগ’। আর এই শুভ যোগের প্রভাবে অন্তত চারটি রাশির জীবনে আসতে চলেছে রাজকীয় সুখ ও সমৃদ্ধি। লক্ষ্মীলাভের সেই তালিকায় আপনি আছেন তো? দেখে নিন একনজরে।

মেষ রাশি
অক্ষয় যোগের সুপ্রভাবে মেষ রাশির জাতকদের আত্মবিশ্বাস চরমে পৌঁছবে। সাহসের সঙ্গে যে কোনও কাজে হাত দিলেই মিলবে সাফল্য। চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা উজ্জ্বল। শুধু তাই নয়, অফিসের কাজের পরিধি বাড়ার পাশাপাশি আসবে আর্থিক স্বচ্ছলতা। ব্যবসায়ীদের জন্য সময়টি লগ্নির সেরা সুযোগ হতে পারে।

বৃষ রাশি
এই রাশির অধিপতি খোদ চন্দ্র। ফলে অক্ষয় তৃতীয়ার গ্রহগতি বৃষ রাশির জাতকদের বিলাসিতা ও আভিজাত্য বহুগুণ বাড়িয়ে দেবে। দীর্ঘদিনের জমি বা গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে এই সময়। পারিবারিক অশান্তি মিটে গিয়ে সংসারে ফিরবে অনাবিল শান্তি। ভাগ্যের সহায়তায় যাতেই হাত দেবেন, তাতেই সোনা ফলবে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য এই দিনটি সৌভাগ্যের স্বর্ণদুয়ার খুলে দেবে। সরকারি হোক বা বেসরকারি— আটকে থাকা দীর্ঘদিনের কাজ নিমেষেই মিটে যেতে পারে। ব্যবসায় বড় কোনও চুক্তি সাক্ষরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সমাজে মান-সম্মান বৃদ্ধির পাশাপাশি আপনার প্রতিপত্তি এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে।

বৃশ্চিক রাশি
অক্ষয় যোগের বরদান সবচেয়ে বেশি পেতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। উপার্জনের নতুন কোনও রাস্তা খুলে যেতে পারে আপনার সামনে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ মিটে গিয়ে বড় অর্থাগম হতে পারে। যাঁরা নতুন চাকরির সন্ধান করছেন, তাঁদের কাছে আসতে পারে আকর্ষণীয় অফার। বিদেশ ভ্রমণের স্বপ্নও সফল হতে পারে এই সময়ে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement